সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ১৫

Article Stats 📡 Page Views
Reading Effort
233 words | 2 mins to read
Total View
201
Last Updated
23-Dec-2021 | 08:34 AM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১৫ ” - “ পনের ”

জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল — ১৫ বছর।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের ১১ টি সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন — ১৫ জন।

প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ছিল — ১৫টি।

ইউরোপীয় ইউনিয়ন (EU) এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল — ১৫টি দেশ।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন রাষ্ট্র গঠিত হয় — ১৫টি।

রাষ্ট্রপতির নিকট কোন বিল উত্থাপনের পর — ১৫ দিনের ভেতর তা পাস করতে হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা — ১৫টি দেশ (৫ টি স্থায়ী এবং ১০ টি অস্থায়ী দেশ)

বর্তমান আন্তজার্তিক আদালতের বিচারকের সংখ্যা — ১৫ জন।

যুক্তরাজ্যের রাজা বা রাণী কমনওয়েলথ ভুক্ত — ১৫টি দেশের প্রতীকী রাষ্ট্রপ্রধান।

বাংলদেশে মূল্য সংযোজন কর (Vat) — ১৫%

জাতীয় কৃষি দিবস — ১৫ নভেম্বর (১লা অগ্রহায়ণ)।

জাতীয় আয়কর দিবস — ১৫ সেপ্টেম্বর।

বিশ্ব সাদাছড়ি দিবস — ১৫ অক্টোবর।

জাতীয় শোক দিবস — ১৫ আগষ্ট।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস — ১৫ মার্চ।

সংসদ কর্তৃক বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করা হলে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন — ১৫ দিনের মধ্যে।

বর্তমানে বাংলাদেশে চিনিকল আছে — ১৫টি (সাময়িক বন্ধগুলো সহ)

স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতও বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ — ১৫ পাউন্ড।

বাংলাদেশে বেতার স্টেশনের সংখ্যা — ১৫টি।

ঢাাক সিটি করপোরেশনে জাতীয় সংসদের মোট আসন — ১৫টি (ঢাকা উত্তর ৭ টি এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৮টি)।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য ‘বনফুল’ প্রকাশিত হয় — ১৫ বছর বয়সে।

কম্পিউটার সংযোগের জন্য ভিজিএ বা মনিটর পোর্টে পিন থাকে — ১৫টি।

লোহার ভেতর শব্দের বেগ বাতাসের তুলনায় — ১৫ গুণ বেশি দ্রুত চলে।

সূর্য হতে পৃথিবীর দূরত্ব — ১৫ কোটি কিলোমিটার।

পানিকে জীবাণুমুক্ত করতে স্ফুটন শুরু হওয়ার পর স্ফুটন করতে হয় — ১৫ – ২০ মিনিট।

পরবর্তীপর্বগুলো দেখুন :
১০১১১২১৩১৪, ১৫, ১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)