সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ২

Article Stats 📡 Page Views
Reading Effort
432 words | 3 mins to read
Total View
321
Last Updated
23-Dec-2021 | 08:31 AM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ২ ” - “ দুই ”

একমাত্র জোড় মৌলিক সংখ্যা — 

বাংলাদেশ রেলওয়ে বিভক্ত — ২ টি অঞ্চলে (পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল)।

বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি — ২ টি (খাসিয়া এবং গারো)। বাঁকি সব পিতৃতান্ত্রিক।

সমুদ্র এলাকায় গ্যাসক্ষেত্র আছে — ২ টি (সাঙ্গু এবং কুতুবদিয়া)।

কম্পিউটারে ব্যবহৃত বাইনারী অংক — ২ টি ( ০ এবং ১)।

বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু হতে স্পর্শক আঁকা যায় — ২ টি।

বাংলাদেশের পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র — ২ টি (ঢাকা এবং চট্টগ্রাম)।

ন্যাটোভুক্ত মুসলিম দেশ — ২ দি (তুরস্ক এবং আলবেনিয়া)।

হাইড্রোজেনের অণুতে পরমানু সংখ্যা — ২ টি।

সিয়েরা লিওনে বাংলা ভাষা হচ্ছে — ২য় মাতৃভাষা।

জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না — ২ টি দেশে (সৌদি আরব এবং ইরান)।

শহরাঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা — ২ স্তর বিশিষ্ট (সিটি করপোরেশন এবং পৌরসভা)।

সিগারেটের ধোঁয়ার সাথে ক্ষতিকারক পদার্থ — ২ টি (নিকোটিন এবং কার্বন–মনো–অক্সাইড)।

রক্তের উপাদান হল — ২ টি (রক্তরস এবং রক্তকণিকা)

বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভাগ/ডিভিশন হল — ২ টি (আপিল এবং বিচার বিভাগ)।

স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে এমন দেশের সংখ্যা — ২ টি। (বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র)

তুরস্কের ইস্তাম্বুল নগরীটি — ২ টি মহাদেশে অবস্থিত।

ইটের প্রধান উপাদান হল — ২ টি (সিলিকা এবং অ্যালুমিনা)।

এশিয়ায় খ্রিষ্টান অধ্যুষিত দেশের সংখ্যা — ২ টি (ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া)।

পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্রের সংখ্যা — ২ টি (ইতালি এবং দক্ষিণ আফ্রিকা)।

মাছের হৃদপিণ্ড কয়টি প্রকোষ্ঠ থাকে — ২ টি।

বিষধর সাপের বিষদাঁত থাকে — ২ টি (সাপের বিষে থাকে ZnS)

কম্পিউটারে মেমোরি বা স্মৃতি — ২ ধরনের (ROM এবং RAM)।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি পান — ২ জন মহিলা (তারামন বিবি এবং সেতারা বেগম)।

ইংরেজি ক্যালেন্ডারে পরপর ৩১ দিবস বিশিষ্ট মাসের সংখ্যা — ২ টি (জুলাই এবং আগষ্ট)।

আমাদের জাতীয় পতাকা দিবস — ২ মার্চ।

আন্তর্জাতিক অহিংস দিবস — ২ অক্টোবর।

স্টক একচেঞ্জের সংখ্যা — ২ টি (ঢাকা এবং চট্টগ্রাম স্টক একচেঞ্জ)।

ইংরেজি বর্ণমালায় সেমি ভাওয়েল হল — ২ টি (W এবং Y)

বাংলাদেশের জাতীয় পতাকার রং — ২ টি (লাল এবং সবুজ)।

সাধারণত পত্রের অংশ — ২ টি (পত্রগর্ভ এবং শিরোনাম)।

তাড়নজাত ধ্বনির সংখ্যা — ২ টি (ঢ় এবং ড়)।

প্রত্যয় — ২ প্রকার। (কৃৎ এবং তদ্ধিত প্রত্যয়)।

বাংলা ভাষার শব্দসম্ভারে দেশি শব্দের ব্যবহার সংখ্যা — ২ %

ইন্দো–ইউরোপীয় ভাষায় শাখা — ২ টি (কেন্তম এবং শতম)।

সনেটের অংশ — ২ টি (অষ্টক এবং ষষ্টক)।

পদ প্রধানত — ২ প্রকার। (অব্যয় এবং সব্যয়)।

রাষ্ট্রায়ত বীমা কোম্পানি — ২ টি (জীবনবীমা এবং সাধারন বীমা)।

সাহিত্য অলংকার প্রধানত — ২ প্রকার। (শব্দালংকার এবং অর্থালংকার)

সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি — ২ গুন।

এক কিলোগ্রাম / কেজি — ২.২০ পাউন্ড।

দিবারাত্র সমান এমন দিন বছরে আসে — ২ বার (২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর)।

শুক্র গ্রহের আকাশে বছরে সূর্য উঠা ও অস্ত যায় — ২ বার।

প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের স্থায়িত্ব — ২ মিনিট।

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের আইনসভা — ২ কক্ষবিশিষ্ট।

একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতিদিন পানি পান করা প্রয়োজন — ২.৫ – ৩ লিটার।

একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে লোহার পরিমাণ — ২–৬ গ্রাম।

ঠোঁটের কোণ ও মুখের চারিদিকে ফেটে যায় — ভিটামিন বি–২ এর অভাবে।

মঙ্গলগ্রহের উপগ্রহ আছে — ২ টি (ডিমোস এবং ফোবাস)।

বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই — ২ টি জেলার (বান্দরবান এবং কক্সবাজার)।

বাংলাদেশের সংবিধান রচিত — ২ ভাষায় (বাংলা এবং ইংরেজি)।

সংবিধান পরিবর্তনের/সংশোধনের জন্য সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন — দুই–তৃতীয়াংশ।

একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন — ২ মেয়াদে।

সবচেয়ে বেশি দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম — তিয়ানহে—২।

কানাডা আয়তনে বিশ্বের — ২য় দেশ (কানাডাকে ম্যাপল পাতার দেশ বলে)।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ২, ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা