সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ১১

Article Stats 📡 Page Views
Reading Effort
256 words | 2 mins to read
Total View
239
Last Updated
10-Jun-2022 | 03:26 PM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১১ ” - “ এগার ”

আমাদের দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা — ১১টি ( ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, মাদ্রাসা এবং কারিগরী শিক্ষা বোর্ড )।

ইসলামী বছরে গ্রেগরুয়ান / ইংরেজি বছরের চেয়ে দিনের সংখ্যা কম — ১১ দিন।

১৯৬৯ সালে বাঙালি ছাত্র সমাজ যে কর্মসূর্চি ঘোষণা করে — ১১ দফা।

নীলনদ প্রবাহিত হয়েছে — ১১টি দেশের ভেতর দিয়ে ( ইথিওপিয়া, উত্তর সুদান, দক্ষিণ সুদান, মিশর, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, উগান্ডা, বুরুন্ডি, কঙ্গো, ইরিত্রিয়া এবং কেনিয়া )।

চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম — অ্যাপোলো-১১

যুক্তরাজ্যে গভর্নর নির্বাচন করা হয় — ১১টি রাজ্যে।

১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল — ১১টি ( স্থায়ী ৫+৬ )

বাংলাদেশের সংবিধানের ভাগ বা অধ্যায় আছে — ১১টি।

বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় — ১১ জুলাই।

ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ক্ষমতায় ছিলেন — ১১ বছর ( তার ক্ষমতার মেয়াদকাল ১৯৭৯ – ১৯৯০ এবং তাকে লৌহ মানবী বলা হয় )।

ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারী বাসভবনের নাম — ১১নং ডাউনিং স্ট্রিট।

মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয় — ১১টি সেক্টরে ( এম এ জি ওসমানী কর্তৃক )

বীরপ্রতীক তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন — ১১নং সেক্টরে ( ময়মনসিংহ ও টাঙ্গাইল )।

সর্বকনিষ্ঠ যোদ্ধা শহীদুল ইসলাম (১২ বছর বয়সে) যুদ্ধ করেন — ১১ নং সেক্টরে।

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি রয়েছেন — ১১ জন।

ক্রিকেট / ফুটবল / হকি খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে — ১১ জন।

স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মৌলিক পদার্থ — ১১ টি।

চট্টগ্রাম বিভাগে জেলা রয়েছে — ১১ টি (ব্রাহ্মমবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং কক্সবাজার)।

পার্তব্য চট্টগ্রামে উপজাতির বসবাস — ১১ টি (চাকমা, মারমা, খুমী, পাংখুয়া, মুরং, লুসাই, বনযোগী, চাক, কুকি ও মগ)।

বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে — ১১ টি।

পরবর্তীপর্বগুলো দেখুন :
১০, ১১, ১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা