সাধারণ জ্ঞান : প্রাণী বৈচিত্র্য - ২

Article Stats 📡 Page Views
Reading Effort
409 words | 3 mins to read
Total View
1.4K
Last Updated
13-Nov-2021 | 08:28 AM
Today View
0
প্রাণী বৈচিত্র্য - ২

মেরুদণ্ডী প্রাণী কারা? — যে সকল প্রাণীর মেরুদণ্ড থাকে তাদের মূলত মেরুদণ্ডী প্রাণী বলে।যেমন : মানুষ, গরু, ছাগল, বেজি ইত্যাদি।

কর্ডাটার কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী নামে পরিচিত? — ভার্টিব্রাটা।

মাছ কিভাবে শ্বাসকার্য চালায়? — পানিতে দ্রবীভূত বাতাস হতে ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে।

সবচেয়ে দ্রুতগামী মাছের নাম কী? — টুনামাছ।

পিরানহা কী জাতীয় মাছ? — রাক্ষুসে মাছ।

উভচর প্রাণী কী? — যারা জলে এবং স্থলে অর্থাৎ জীবনের কতক সময় জলে এবং কিছু সময় স্থলে বসবাস করে। যেমন: ব্যাঙ।

ব্যাঙকে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয় কেন? — এর শরীরের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে বলে।

যেসব প্রাণীর শরীরের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে না তাদের বলে — উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণী। যেমন— মানুষ, গরু, ছাগল ইত্যাদি।

রেপটিলিয়া বা সরীসৃপ প্রাণী কারা? — সাপ, কুমির, ঘড়িয়াল, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি, ডাইনোসর ইত্যাদি।

ডাইনোসর কোন যুগের প্রাণী ছিল? — মেসোজোয়িক মহাযুগের।

সবচেয়ে দ্রুততম পাখির নাম কী? — আগুনে বাজ।

সবচেয়ে বড় পাখির নাম কী? — উটপাখি।

সবচেয়ে ছোট পাখির নাম কী? — হামিং বার্ড।

সবচেয়ে বড় সামুদ্রিক পাখি কোনটি? — আলবাট্রস।

আকাশে দীর্ঘক্ষণ উড়তে পারে / দীর্ঘতম পথ পাড়ি দেয় কোন পাখি? — গাঙচিল।

ভূচর পাখিদের মধ্যে দ্রততম পাখি কোনটি? — উটপাখি।

স্তন্যপায়ী প্রাণী কোনগুলো? — মানুষ, গরু, হাতী, কুকুর, বানর, গরিলা, শিম্পাঞ্জি, ঘোড়া, জিরাফ, উট, ইঁদুর, তিমি, বাদুড়, শুশুক ইত্যাদি।

লাংফিস পাওয়া যায়? — অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায়।

যে প্রাণীর তিনটি হৃদপিণ্ড আছে? — কাটল ফিস।

শীতনিদ্রা যাপন করে কোন প্রাণীরা? — উভচর প্রাণীরা।

ব্যাঙাচির ফুলকা কয়টি? — ৩ জোড়া।

ব্যাঙাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? — ফুলকার সাহায্যে।

পূর্ণাঙ্গ ব্যাঙ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? — ফুসফুসের সাহায্যে।

ব্যাঙের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? — তিনটি।

জিহ্বা দিয়ে শোনে কোন প্রাণী? — সাপ।

বিশ্বের দীর্ঘজীবী প্রাণী কোনটি? — কচ্ছপ।

পৃথিবী হতে ডাইনোসরের বিলুপ্তি ঘটে? — ছয়কোটি আটাশ বছর।

কোন পাখিগুলো উড়তে পারে না? — কিউই, পেঙ্গুইন, উট পাখি, এমু।

Mammal means — an animal that feeds its baby with its milk.

আফ্রিকার বোবা প্রাণী বলা হয় কোনটিকে? — জিরাফকে।

জিরাফ যে শব্দ উৎপন্ন করে তার রেঞ্জ কত? — কম্পাঙ্ক ২০ হার্জ এর নিচে।এজন্য মানুষ তা শুনতে পায় না।

সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? — নীল তিমি।

জীবনে একবারও পানি পান করেনা যে প্রাণী — ক্যাঙ্গারু র‌্যাট।

পেস্ট (Paste) কী? — ক্ষতিকারক পতঙ্গ।

পামরী পোকা কোন অবস্থায় ধানের জন্য ক্ষতিকর হয়ে থাকে? — শুটকীট ও পূর্ণাঙ্গ পোকা উভয় অবস্থায়।

আখ গাছের জন্য ক্ষতিকর — মাজরা পোকা।

আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্যে কোন প্রাণী বাস করে? — গরিলা ও শিম্পাঞ্জি।

পূর্ণ বয়স্ক কুকুরের মুখের দাঁতের সংখ্যা? — ৪৪ টি।

কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? — শুশুক এবং তিমি।

কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? — ঘোড়া।

গরুর আয়ু কত? — ১৮ বছর।

কোন স্তন্যপায়ী জীব ডিম দেয়? — প্লাটিপাস।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা