সাধারণ জ্ঞান : দোম আন্তোনিয়ো

Article Stats 📡 Page Views
Reading Effort
211 words | 2 mins to read
Total View
225
Last Updated
10-Jun-2022 | 03:51 PM
Today View
0
দোম আন্তোনিয়ো

দোম আন্তোনিয়োর জীবনকাল কোন শতকে? — ১৭শ শতকের শেষার্ধ।

তিনি মূলত কী ছিলেন? — খ্রিষ্ট ধর্ম প্রচারক।

তাঁর পুরো নাম কী? — দোম আন্তোরিয়ো দো রোজারিয়ো।

তিনি কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? — তৎকালীন যশোর–ফরিদপুর অঞ্চলের অন্তর্গত ভূষণা রাজ্যের। 

কার দ্বারা তিনি খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হন? — ধর্মযাজক আন্তনি কর্তৃক।

খ্রিষ্ট ধর্ম প্রচারের জন্য তিনি কোথায় মিশন স্থাপন করেন? — কোষাডাঙ্গা নামক স্থানে।

তিনি কোথাকার খ্রিষ্ট ধর্মের আদি প্রবর্তক? — ভাওয়ালের।

তাঁর রচিত গ্রন্থের নাম কী? — 'ব্রাহ্মণ–রোমান ক্যাথলিক সংবাদ'।

'ব্রাহ্মণ–রোমান ক্যাথলিক সংবাদ' গ্রন্থের পরিচয় দাও।
— বাঙালি খ্রিষ্টান দোম আন্তোনিয়ো রচিত 'ব্রাহ্মণ–রোমান ক্যাথলিক সংবাদ' (১৭৩৫) একটি ধর্মীয় বির্তকমূলক গ্রন্থ। এক ব্রাহ্মণ ও রোমান ক্যাথলিকের মধ্যে ধর্মোলোচনা ও হিন্দু ধর্মের অসারত্ব প্রমাণ এই কথোপকথন জাতীয় রচনার মূল বিষয়। এই পান্ডুলিপি বর্তমানে পর্তুগালের এভোরা শহরের জাতীয় গ্রন্থাগারে রক্ষিত। গ্রন্থটি মনোএল দ্য আসুম্পসাঁও নামক এক পর্তুগিজ পাদ্রি কর্তৃক পর্তুগিজ ভাষায় অনূদিত হয়।
 
তাঁর রচিত বইটি কে সম্পাদনা করেন? — সুরেন্দ্রনাথ সেন, ১৯৩৭ সালে। 

এই গ্রন্থটি উল্লেখযোগ্য কেন? — গ্রন্থটি উল্লেখযোগ্য এই কারণে যে, এই গ্রন্থটি প্রথম কোনো বাঙালি কর্তৃক রচিত গ্রন্থ। অবশ্য বাংলা লিপিতে তখনও মুদ্রণ চালু হয় নি। তাই ১৭৪৩ খ্রিঃ পর্তুগালের লিসবন শহরের রোমান বর্ণমালায় এই গ্রন্থটি মুদ্রিত হয়৷ এই গ্রন্থের সাথে তখন আরো দুটি বাংলা গ্রন্থ রোমান লিপিতে ছাপা হয়। এগুলো হচ্ছে—  মনোএল দা অসম্পুসাঁও রচিত 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' এবং 'ভোকাবলারিও এম ইদিওমা বেনগল্লাই পোরতুগিজ'। মনোএল দা অসম্পুসাঁও বাঙালি ছিলেন না।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা