সাধারণ জ্ঞান : উদ্ভিদের পুষ্টি

Article Stats 📡 Page Views
Reading Effort
332 words | 2 mins to read
Total View
1.2K
Last Updated
13-Nov-2021 | 08:30 AM
Today View
0
উদ্ভিদের পুষ্টি
Plant Nutrition

উদ্ভিদের খনিজ পুষ্টি কাকে বলে? — উদ্ভিদের দেহের স্বাস্থ্যপ্রদ বৃদ্ধি, শারীরিক পূর্ণতা ও ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াকে পুষ্টি বা উদ্ভিদের খনিজ পুষ্টি বলে।

উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সংখ্যা কতটি? — ১৬টি।

উদ্ভিদের পুষ্টি উপাদানকে কয়ভাগে ভাগ করা হয়েছে? — ২ ভাগে (ম্যাক্রোমৌল & মাইক্রোমৌল)।

ম্যাক্রোমৌল বা মুখ্য পুষ্টি কী? — উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়।

উদ্ভিদের ম্যাক্রোমৌল কতটি? — ১০টি।

উদ্ভিদের মাইক্রোমৌল কাকে বলে? — উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে যেসব উপাদান খুবই সামান্য পরিমাণে দরকার হয়।

উদ্ভিদের মাইক্রোমৌল কতটি? — ৬টি।

উদ্ভিদের মাইক্রোমৌল গুলো কী কী? — দস্তা (জিংক), ম্যাঙ্গানিজ, মলিবোডেনাম, বোরন, তামা এবং ক্লোরিন।

সবুজ বিপ্লব কাকে বলে? — বিংশ শতাব্দীর দশক হতে ষাট এর দশকের শেষভাগ কৃষির আমূল পরিবর্তন কে সবুজ বিপ্লব বলে।

সবুজ বিপ্লবের জনক কে? — বিখ্যাত মার্কিন কৃষিবিজ্ঞানী নরম্যান বোরলাউগ।

উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে — পানি।

উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করে? — নাইট্রোজেন।

নাইট্রোজেন ছাড়া উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে — সালফার এবং হাইড্রোজেন।

উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে? — নাইট্রোজেনের অভাবে।

মাটিতে নাইট্রোজেনের অভাব থাকলে ধানগাছের পাতা কেমন দেখায়? — পাতা হলুদ হয়ে যায়।

পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে? — নাইট্রোজেনের অভাবে। (পীত বর্ণ = হলুদ বর্ণ)।

গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোনটির অভাবে? — ফসফরাসের অভাবে।

কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়? — ফসফরাস।

কোনটির কারণে গাছের পাতা ফ্যাকাশে রং ধারণ করে? — ম্যাগনেসিয়াম ও লৌহ।

নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? — নাইট্রোজেন।

মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে? — নাইট্রোজেন।

বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? — পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে।

বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন উপাদান বৃদ্ধি পায়? — নাইট্রোজেন।

কোন রাসায়নিক যৌগে উদ্ভিদ সাধারণত মাটি হতে নাইট্রোজেন সংগ্রহ করে? — নাইট্রেট (NO₃)

মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সহায়তা করে? — ক্যালসিয়াম।

'সবুজ বিপ্লব' বলতে বুঝায় — ফলন বৃদ্ধির প্রচেষ্টা।

উদ্ভিদের ম্যাক্রোমৌল তথা মুখ্য পুষ্টি মৌলের নাম সহজে মনে রাখার উপায় —

ছন্দ
Mg K CaFe for Nice CHOPS
(এমজিকে ক্যাফে ভাল চপের জন্যই।)

ছন্দ মৌলের নাম
Mg ম্যাগনেসিয়াম
K পটাসিয়াম
Ca ক্যালসিয়াম
Fe আয়রন (লৌহ)
Nice নাইট্রোজেন
C কার্বন
H হাইডোজেন
O অক্সিজেন
P ফসফরাস
S সালফার

আজিবুল হাসান

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা