সাধারণ জ্ঞান : বাংলা সাহিত্যের আধুনিক যুগ

Article Stats 📡 Page Views
Reading Effort
468 words | 3 mins to read
Total View
1.2K
Last Updated
13-Nov-2021 | 02:46 PM
Today View
0
বাংলা সাহিত্যের আধুনিক যুগ

বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা শুরু হয়? — উনিশ শতকে।

গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি? — আধুনিক যুগ।

বাংলা–গদ্যের আদি নিদর্শন কোনটি? — কোচ বিচার রাজের লেখা চিঠি।

বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ 'ব্রাহ্মণ– রোমান–ক্যাথলিক সংবাদ' –এর রচয়িতা কে? — দোম আন্তোনিও।

বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? — কৃপার শাস্ত্রের অর্থভেদ।

উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? — ১৪৯৮ সালে।

বাংলা মুদ্রাণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে? — ১৮০০ সালে।

শ্রীরামপুরের মিশনারীরা বিখ্যাত / স্মরণীয় যে কারণে? — প্রথম বাংলা মুদ্রাণ।

বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? — রংপুরে।

বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? — ফোর্ট উইলিয়াম কলেজ।

ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কত তারিখ প্রতিষ্ঠিত হয়? — ১৮০০, ৪ মে।

ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? — উইলিয়াম কেরি।

ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? — লর্ড ওয়েলেসলি।

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাব খোলা হয়? — ১৮০১ সালে।

ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? — উইলিয়াম কেরি।

যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে তার নাম — উইলিয়াম কেরি।

বাংলা গদ্যের বিকাশে যে বিদেশীর অবদান সর্বাধিক? — উইলিয়াম কেরি।

'কথোপকথন' গ্রন্থটি কার রচনা? — উইলিয়াম কেরি।

বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী? — কথোপকথন।

১৮১০ সালে দরিদ্র খ্রিষ্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? — উইলিয়াম কেরি।

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন কে? — রামরাম বসু।

বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? — রাজা প্রতাপাদিত্য চরিত্র।

'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা কে ছিলেন? — রামরাম বসু।

কেরী সাহেবের মুনশি বলা হয় কাকে? — রামরাম বসুকে।

'ফোর্ট উইলিয়াম যুগে' সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন কে? — মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

ইয়ংবেঙ্গল কি? — ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক।

'ইয়ংবেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? — ডিরোজিও।

বাঙালি কোন কবি ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন? — মাইকেল মধুসূদন দত্ত।

'ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কোন পত্রিকা প্রকাশিত হয়? — জ্ঞানান্বেষণ।

ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন — রাজা রামমোহন রায়।

ব্রাহ্মধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হয়েছিল? — একেশ্বরবাদ।

সতীদাহ প্রথা রোধ করেন? — রাজা রামমোহন রায়।

সতীদাহ প্রথা প্রসঙ্গে রাজা রামমোহন রায় যে গ্রন্থটি রচনা করেন? — প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ।

রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? — প্রেস অর্ডিন্যান্স।

'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে? — ১৯২৬।

'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল — শিখা।

ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম? — শিখা।

"জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।" উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? — শিখা।

'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' — এর প্রধান লেখক ছিলেন? — কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ।

মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? — বুদ্ধির মুক্তি।

'রেখাচিত্র' কোন জাতীয় রচনা? — আত্মজীবনী (আবুল ফজল রচিত)।

'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে? — কাজী আবদুল ওদুদ।

'চৌচির' উপন্যাসটি কার লেখা? — আবুল ফজল।

আবুল ফজল বাংলা একাডেমি পুরষ্কার পান কোন সালে? — ১৯৬২ সালে।

১৯ শতকের প্রথম মুসলিম লেখকের নাম? — খোন্দকার শামসুদ্দিন সিদ্দিকী।

'মোস্তফা রচিত' গ্রন্থের রচয়িতা কে? — মওলানা আকরম খাঁ।

আকরম খাঁ রচিত 'মোস্তফা চরিত্র' গ্রন্থটি কোন ধরনের? — সীরাত গ্রন্থ।

'রসুলবিজয়' কাব্যের রচয়িতা কে? — শেখ চাঁদ।

হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ কোনটি? — মরুভাস্কর।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা