সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ৩

Article Stats 📡 Page Views
Reading Effort
749 words | 5 mins to read
Total View
335
Last Updated
23-Feb-2026 | 04:09 PM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ৩ ” - “ তিন ”

রাষ্ট্রের বিভাগ আছে — ৩ টি (আইন, শাসন & বিচার বিভাগ)।

থ্রি পিনে পিন থাকে — ৩ টি (নেগেটিভ, পজিটিভ & আর্থিং)।

মধুপুর ভাওয়াল গড় অবস্থিত — ৩ জেলায় (গাজিপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল → গামটা)।

স্বাধীন বাংলার রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল — ৩ বার (১৬১০, ১৯০৫, ১৯৪৭)।

আদর্শ পাতার অংশ থাকে — ৩ টি (পত্রমূল, পত্রবৃত্ত, পত্রফলক)।

টিভিতে রঙিন ছবি তৈরিতে মৌলিক রং ব্যবহার করা হয় — ৩ টি (লাল, নীল, সবুজ)।

ভূ–প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে — ৩ ভাগে (পার্বত্য, প্লাবন সমভূমি, সোপন অঞ্চল)।

বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর আছে — ৩ টি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট)।

মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ আছে — ৩ জেলার (রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান)।

মুক্তিযুদ্ধে বিগ্রেড ফোর্স ছিল — ৩ টি (জেড, এফ & কে ফোর্স)।

টি–২০ ক্রিকেটে একজন দলের সর্বোচ্চ কতজন ব্যাটসম্যান ব্যাট করার সুযোগ পায় — ৩ জন।

ফুটবল খেলায় একজন দল সর্বোচ্চ খেলায়ার বদল করতে পারে — ৩ জন।

আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ থাকে — ৩ বছর।

পার্বত্য চট্টগ্রামের জেলা আছে — ৩ টি (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি)।

বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে — ৩য় ভাগে।

মিয়ানমার হতে বাংলাদেশে নদী প্রবেশ করেছে — ৩ টি (সাঙ্গু, মাতামুহুরি, নাফ)।

বাংলাদেশে গ্রাম অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা — ৩ স্তর বিশিষ্ট (ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ)।

বাংলাদেশে সরকারি ডেন্টাল কলেজ আছে — ৩ টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী)।

বাংলাদেশে ফসল তোলা হয় — ৩ টি (ভাদোই, হৈমন্তিক, রবি)।

বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজ আছে — ৩ টি (ময়মনসিংহ, ফেনী, জয়পুরহাট → মফেজ)।

পুষ্পপত্র বিন্যাস — ৩ প্রকার ( অনিয়ত, নিয়ত, বিশেষ)।

পৃথিবীতে মৌলিক কণিকা — ৩ টি (ইলেকট্রন, প্রোটন & নিউট্রন)।

ডিম্বাণু যন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা — ৩ টি।

গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রের সংখ্যা — ৩ টি (উপবৃত্ত, ক্ষেত্রফল এবং সময়ের সূত্র)।

বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় — ৩ টি (বঙ্গবন্ধু মেডিকেল, রাজশাহী, চট্টগ্রাম)।

বাংলাদেশে গ্যাসের সিস্টেম লস — ৩%

জিমন্যাস্টিক সাধারণত — ৩ প্রকার।

নিউটনের গতির সূত্র — ৩ টি।

জাতীয় জেলহত্যা দিবস — ৩ নভেম্বর।

সাধারণত ফলের অংশ থাকে — ৩ টি (বহিঃত্বক, অন্তঃত্বক এবং মধ্যঃত্বক)।

একটি সার্থক বাক্য গঠনের জন্য বাক্যের গুণ থাকা প্রয়োজন — ৩ টি (আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা)।

অধিকরণ কারক — ৩ প্রকার (কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ)।

বাংলা কবিতার ছন্দ প্রধানত — ৩ প্রকার ( স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত)।

বর্ণান্ধ লোকেরা বুঝতে পারে না — ৩ টি বর্ণ (লালা, নীল এবং সবুজ)।

বাংলাদেশে সমুদ্র বন্দর আছে — ৩ টি (চট্টগ্রাম, মংলা এবং পায়রা)।

চাকমা উপজাতী বর্ষবরণ উৎসব 'বিঝু' পালন করে — ৩ দিন যাবৎ।

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবো স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের — ৩নং অনুচ্ছেদে।

বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে — ৩ ভাগে।

সংবিধান সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন হয় — ৩ টি অনুচ্ছেদের (৮, ৪৮ এবং ৫৬)।

ক্যাটলফিশ এবং হাঙরের হৃদপিণ্ড থাকে — ৩ টি করে।

ব্যাঙের হৃদপিণ্ডে প্রকোষ্ঠ থাকে — ৩ টি।

ব্যাঙাচির ফুলকা — ৩ জোড়া।

বাংলাদেশে রেলপথ আছে — ৩ প্রকার (ব্রসগেজ, মিটারগেজ এবং ডুয়েল গেজ)।

নোবেল বিজয়ী বাঙালির সংখ্যা — ৩ জন (রবীন্দ্রনাথ ঠাকুর, ড. অমত্য সেন এবং ড. মুহম্মদ ইউনুস)।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি নোবেল পুরস্কার লাভ করে — ৩ বার (১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে)।

স্বাধীন দুর্নীতি দমন কমিশনের সদস্য সংখ্যা — ৩ জন (১ জন চেয়ারম্যান ও ২ জন সদস্য)।

রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীত রচনা করেন — ৩ টি দেশের (বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকা)।

বাংলাদেশ এবং ভারত পানি চুক্তি সম্পাদিত হয় — ৩ টি ভাষায় (বাংলা, ইংরেজি এবং হিন্দি)।

একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত নূন্যতম কয়টি বিন্দুতে ছেদ করে — ৩ টি।

বাচ্য সাধারণত — ৩ প্রকার (কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য)।

ধাতু সাধারণত — ৩ প্রকার (মৌলিক, সাধিত এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু)।

বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ — ৩ প্রকার (গঠনমূলক, অর্থমূলক এবং উৎপত্তিমূলক)।

বৈষ্ণব পদকর্তা চন্ডিদাস কয় জন — ৩ জন (বড়ু চন্ডিদাস, দ্বিজ চন্ডিদাস এবং দ্বীন চন্ডিদাস)।

গঠন অনুসারে বাক্য — ৩ প্রকার (সরল, মিশ্র বা জটিল এবং যৌগিক বাক্য)।

বাক্যের প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা থাকতে পারে — ৩ প্রকার (মুখ্য, গৌণ এবং প্রযোজক কর্তা)।

অর্থগত দিক থেকে বাংলা শব্দ — ৩ প্রকার (যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ়)।

পরাশ্রয়ী বর্ণ — ৩ টি ( ং, ঃ এবং ঁ )

শিশ্ ধ্বনি — ৩ টি ( শ, ষ, স)।

বাংলা সাহিত্যের ইতিহাস যুগ বিভাগ — ৩ টি [( প্রাচীন যুগ — (৬৫০-১২০০) ; মধ্যযুগ — (১২০১-১৮০০) ; আধুনিক যুগ — (১৮০১- বর্তমান সময় পর্যন্ত) ]।

বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি — ৩ লক্ষ কি.মি.

প্রতি কাঁচা পাটের গাইটের ওজন — ৩.৫ মণ

কত মিনিট শ্বাস–প্রশ্বাস বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় — ৩.৫ মিনিট।

থার্মোফ্লাস্কে স্তর থাকে — ৩ টি (বহিঃআবরণ, বায়ুশূন্য অংশ, কাঁচের বোতল)।

তাপ সঞ্চালনের প্রক্রিয়া — ৩ টি (পরিবহন, পরিচলন এবং বিকিরণ)।

আগ্নেগিরিকে প্রধানত ভাগ করা যায় — ৩ ভাগে (সক্রিয়, সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি)।

লর্ড ব্রাইসের মতে সুনাগরিকের গুণাবলী — ৩ টি ( বুদ্ধি, বিবেক এবং আত্নসংযম)।

ভারত — বাংলাদেশ অমীমাংসিত স্থান — ৩ টি ( দৈ খাদ্য – কুড়িগ্রাম ; মহুরীর চর – ফেনী ; লাঠিটিলা – সিলেট)।

বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ — ০.০৩%

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা — ৩ টি।

বাল্টিক রাষ্ট্র আছে — ৩ টি (লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়া — এলিলা)।

ANZUS এর সদস্য দেশ — ৩ টি ( অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউ এস এ)।

NAFTA এর সদস্য সংখ্যা — ৩ টি (কানাডা, মেস্কিকো এবং যুক্তরাষ্ট্র)।

পপি উৎপাদনের ক্ষেত্রে গোল্ডেন ট্রায়াঙ্গল দেশ — ৩ টি (মিয়ানমার, থাইল্যান্ড, লাওস = মিলাথা)।

গোল্ডেন ক্রিসেন্ট দেশ — ৩ টি (আপাই — আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান)।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ৩, ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা