সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ৪

Article Stats 📡 Page Views
Reading Effort
419 words | 3 mins to read
Total View
212
Last Updated
23-Dec-2021 | 08:31 AM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ৩ ” - “ তিন ”

বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয় — ৪ নভেম্বর।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা — ৪ স্তর বিশিষ্ট (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ স্তর)।

মানুষের হৃদপিণ্ডে প্রকোষ্ঠ থাকে — ৪ টি (ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়)।

হার্ট সাইন্ড — ৪ ধরনের (লাব, ঢাব, মুরমুর, অ্যাডভেন্টিশাস)।

পৃথিবীতে জাত মহাকাব্য — ৪টি (রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডেসি)।

প্রধান আসমানী কিতাবের সংখ্যা — ৪টি ( তাওরাত, যাবুর, ইনজিল, আল কুরআন)।

বানরের পায়ের সংখ্যা — ৪টি (বানরের কোনো হাত নেই)।

বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ — ৪ গুণ বেশি।

দুটি স্থানের ভেতর দ্রাঘিমাংশের পার্থক্য ১° ডিগ্রি হলে সময়ের ব্যবধান — ৪ মিনিট।

বাংলাদেশের সংবিধানের মূলনীতি — ৪টি ( ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র)।

বাংলাদেশে কৃষিশুমারী হয়েছে — ৪ বার (১৯৭৭, ১৯৮৬, ১৯৯৭, ২০০৮)।

ময়মনসিংহ ও সিলেট বিভাগে জেলা আছে — ৪টি করে।

কমনওয়েলথ / বিশ্বকাপ ফুটবল / বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় — ৪ বছর পরপর।

কোন দেশের সংবাদপত্রকে বলা হয় — ৪র্থ রাষ্ট্র (Fourth State)

উৎসব অনুষ্ঠানে জাতীয় সংগীতের — প্রথম ৪ চরণ বাজানো হয়।

রাষ্ট্র গঠনের উপাদান — ৪টি (নিদির্ষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব)।

উৎপাদনের উপাদান — ৪টি (ভূমি, শ্রম, মূলধন, সংগঠন)।

বাংলাদেশে ভূ–উপগ্রহ কেন্দ্রের সংখ্যা — ৪টি (বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট)।

সুষম খাদ্যে শর্করা, প্রোটিন/আমিষ, স্নেহ/চর্বির অনুপাত — ৪∶১∶১

হ্যালোজেন ভুক্ত মৌলের সংখ্যা — ৪টি (ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন)।

পানির ঘনত্ব সবচেয়ে বেশি — ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায়।

স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে — ৪° সেলসিয়াস তাপমাত্রায়।

ভাষার মৌলিক অংশ বা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় — ৪টি ( ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব/রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব)।

অব্যয় পদের প্রকারভেদ — ৪টি (সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ ও অনুকার বা ধ্বনাত্মক অব্যয়)।

বাংলাদেশে বড় মাপের ভূমিকম্পের সম্ভাবনা সৃষ্টিকারী সক্রিয় ভূমিকম্প ফাটল রেখা বিদ্যমান আছে — ৪টি।

গরুর পাকস্থলী সংখ্যা — ৪টি।

চতুর্ভূজের ৪ কোণের সমষ্টি — ৪ সমকোণ (৩৬০° ডিগ্রী)।

মানুষের স্থায়ী দাঁত — ৪ প্রকার (কর্তন, ছেদন, অগ্রপেষণ, পেষণ)।

রক্তের গ্রুপ — ৪টি (A, B, AB, O)

মানবদেহে শতকরা খনিজ লবণ থাকে — ৪%

বীর প্রতীক সেতারা বেগম মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন — ৪নং সেক্টরে।

মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার পুরস্কার দেয় — ৪টি (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক)।

DNA গঠিত হয় — ৪টি উপাদান নিয়ে (এডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন)।

বৃষ্টিপাত সাধারণত — ৪ প্রকার (পরিচলন বৃষ্টি, শেলোৎক্ষেপ বৃষ্টি, ঘূর্ণিবৃষ্টি৷ সংঘর্ষ বৃষ্টি)।

বায়ুমণ্ডলের স্তর — ৪টি (ট্রপোমণ্ডল, ষ্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মনোগ্রামে/জাতীয় প্রতীকে তারকা আছে — ৪টি।

বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য — ৪.৮ কি.মি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ — ৪ বছর।

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল — ৪টি (আওয়ামী লীগ, কৃষক–শ্রমিক লীগ, নেজামে ইসলাম ও বামপন্থী গণতন্ত্রী)।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ৪, ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)