সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ১

Article Stats 📡 Page Views
Reading Effort
478 words | 3 mins to read
Total View
622
Last Updated
23-Dec-2021 | 08:31 AM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১ ” - “ এক ”

শূন্য ছাড়া যে কোনো সংখ্যার ঘাত শূন্য (a°/10°/100°) হলে তার মান হবে — 

স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে — ১ ( ১ কে মৌলিক সংখ্যা ধরা হয় না)।

দুটি সংখ্যার ভেতর ১ ছাড়া অন্য কোনো সাধারন গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু হবে — 

জোড় মৌলিক সংখ্যা — ১ টি (সেটি হল ২)।

২ টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যাবে — ১ টি।

নিলীন বর্ণ / বিলীন বর্ণ (যার সংক্ষিপ্ত রূপ নেই) — ১ টি (অ)।

অ্যামিবা, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া রোগের জীবাণু ইত্যাদিতে কোষ থাকে — ১ টি (এরা এককোষী)।

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল — ১ নং সেক্টর (চট্টগ্রামকে ১২ আউলিয়ার দেশ বলা হয়)।

বিশ্ব এইডস দিবস / মুক্তিযোদ্ধা দিবস — ১ ডিসেম্বর।

পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে — ১ জানুয়ারি।

পঞ্চগড় বাংলাদেশ জাতীয় সংসদের — ১ নং আসন।

G-8 ভুক্ত এশীয় দেশ — ১ টি (জাপান)।

OPEC ভুক্ত অ–আরব দেশ — ১ টি (ইরান)।

ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে — ১ টি (পদ্মা / গঙ্গা)।

ইউরেশিয়ান রাষ্ট্র — ১ টি (তুরস্ক, এটি ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশেই অবস্থিত)।

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী — ১ টি (কুলিখ)।

বাংলাদেশে ভারত এবং মায়ানমার উভয় দেশের সীমান্ত বেষ্টিত জেলা রয়েছে — ১টি (রাঙামাটি)।

দেশের পাহাড়ি আদিবাসী বা উপজাতি বীর বিক্রমের সংখ্যা — ১ জন (ইউ কে চিং)।

বাংলাদেশে তেল শোধনাগার আছে — ১ টি (ইস্টার্ন রিফাইনারী লিমিটেড)।

বাংলাদেশে পুলিশ একাডেমি আছে — ১ টি (সারদা পুলিশ একাডেমি, রাজশাহী)।

বাংলাদেশে পোস্টাল একাডেমি আছে — ১ টি (রাজশাহীতে)।

আমাদের দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে — ১ টি (পাবনা মানসিক হাসপাতাল)।

নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল — ১ মাস।

বাংলাদেশে আইনসভা — ১ কক্ষবিশিষ্ট আইনসভা।

বাচ্চা জন্মের পর শালদুধ খাওয়ানো হয় — ১ ঘন্টার ভেতর।

মানুষের লিঙ্গ নির্ধারণী ক্রোমোসোমের (সেক্স ক্রোমোসোম) সংখ্যা — ১ জোড়া ( X & Y)।

বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা — ১.০১ মিলিগ্রাম / লিটার।

মানুষের মস্তিষ্কের ওজন — ১.৩৬ কেজি।

সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় — ১.৩ মিলিয়ন গুণ।

আলোর গতিতে চললে পৃথিবী হতে চাঁদে যেতে সময় লাগবে — ১.৫ সেকেন্ড (প্রায়)।

শুষ্ক কোষ বা ড্রাইসেলে ব্যাটারির বিদ্যুৎ চালক বল — ১.৫ ভোল্ট।

একজন মানুষ গড়ে প্রতিদিন মূত্র ত্যাগ করে — ১.৫ লিটার।

১ কিলোগ্রাম বা কেজি — ১.০৭ সের।

বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ — ০.০০০১%

মানুষের দর্শনাভূতির স্থায়িত্বকাল হল — ০.১ সেকেন্ড।

কোন শব্দ শুনার পর আমাদের মস্তিষ্কে এর রেশ থাকে — ০.১ সেকেন্ড।

WHO এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা — ০.০১ মিগ্রা/লি:।

জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার — ০.০১ শতাংশ।

বাংলাদেশের কৃষিদিবস — ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর)।

লালন শাহ সেতুর দৈর্ঘ্য — ১.৮ কিলোমিটার বা ১.১ মাইল।

বায়োগ্যাস প্লান্টে গোবর পানির অনুপাত — ১ঃ২

মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত — ১ঃ৭০০

এক মাইল — ১.৬১ কিলোমিটার।

এক নটিকেল মাইল — ১.১৫ মাইল বা ১.৮৫২ কি.মি বা ২০২৫০ গজ।

হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য — ১.৮ কি.মি বা ৫৮৯৪ ফুট।

বাংলা ভাষায় অর্ধমাত্রা যুক্ত স্বরবর্ণ — ১ টি (ঋ)।

পল্লীকবি জসীম উদ্দীনের রচিত উপন্যাসের সংখ্যা — ১ টি (বোবাকাহিনী)।

নরওয়ের ট্রিগভেলি ছিলেন জাতিসংঘের — ১ম মহাসচিব।

ইরানের শিরীন এবাদি হলেন শান্তিতে নোবেল বিজয়ী — ১ম মুসলিম নারী।

দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী মাদার টেরেসা — ১ম।

ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে — ১ম ও সর্বকনিষ্ঠ স্পিকার।

মীরা কুমার ভারতের লোকসভার — ১ম নারী স্পিকার।

পাকিস্তানের ড. ফাহমিদা মির্জা মুসলিম দেশের — ১ম নারী স্পিকার।

বেঙ্গল গেজেট হলো বাংলা ভাষায় — ১ম সাময়িকী।

বাংলাদেশের চট্টগ্রাম EPZ হল — ১ম EPZ (প্রতিষ্ঠা ১৯৮৩ সাল)।

ম্যাগনাকার্টা (১২১৫ সালে স্বাক্ষরিত) হচ্ছে — যুক্তরাজ্যের ১ম সাংবিধানিক দলিল।

মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় — স্পুটনিক - ১

দুটো পরস্পর ছেদি বৃত্তে সাধারণ স্পর্শক আঁকা যায় — ১ টি।

একচেটিয়া (monopoly) বাজারে বিক্রেতার সংখ্যা — ১ জন।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ১, ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)