সাধারণ জ্ঞান : অচিন্ত্যকুমার সেনগুপ্ত

Article Stats 📡 Page Views
Reading Effort
189 words | 2 mins to read
Total View
272
Last Updated
13-Nov-2021 | 02:45 PM
Today View
0
অচিন্ত্যকুমার সেনগুপ্ত

অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম কোথায়? — নোয়াখালী।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের জন্ম কত সালে? — ১৯০৩ সালে।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের পৈতৃক নিবাস কোথায়? — ফরিদপুর।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত মূলত কি ছিলেন? — প্রখ্যাত সাহিত্যিক।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত কর্মজীবন শুরু করেন কিভাবে? — ১৯৩১ সালে মুন্সেফ রূপে।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত কোন গোষ্ঠীর লেখক ছিলেন? — কল্লোল গোষ্ঠী।

যে পত্রিকা সম্পাদনার মাধ্যমে অচিন্ত্যকুমার সেনগুপ্ত কল্লোল গোষ্ঠী প্রতিষ্ঠার করেন তার নাম কী? — কল্লোল।

কল্লোল গোষ্ঠীর লেখক ও পত্রিকা সম্পাদক হিসেবে অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাংলা কোন ধারা সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন? — তিরিশের আধুনিক ধারা।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত কখন কল্লোল পত্রিকা প্রকাশে সামগ্রিকভাবে দায়িত্ব পালন করেন? — ১৯২৫ সালে।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত কি কি লেখায় দক্ষতার পরিচয় দেন? — গল্প, উপন্যাস, কাব্য ও জীবনীকাব্য রচনায়।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম উপন্যাসের নাম কী এবং কবে প্রকাশিত হয়? — বেদে ; ১৯২৮ সালে।

'বেদে' উপন্যাসটি কি কারণে আধুনিক বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপন্যাস? — রচনাভঙ্গি ও বিষয়বিন্যাসের জন্য।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের অপর দুটি বিখ্যাত উপন্যাসের নাম কি? — কাকজ্যোৎস্না (১৯১৩) ; প্রথম কদমফুল (১৯৬১)।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত কি লিখে জনপ্রিয়তা অর্জন করেন? — পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনীগ্রন্থ (৪ খন্ড) ১৯৫২ সালে।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের রচিত অন্য একটি অসাধারন স্মৃতিচারণমূলক গ্রন্থের নাম কি? — কল্লোল যুগ (১৩৫৭ সালে)।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত কি লিখে খ্যাতিমান হয়েছিলেন? — ছোটগল্প লিখে।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম ছোটগল্পের নাম কি? — টুটা—ফুটা (১৯২৮)।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের কবিতার ভাববস্তু কী? — রোমান্টিকতা ও গণসচেতনতা।

অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ কী? — অমাবস্যা (১৯৩০)।

অচিন্ত্যকুমার সেনগুপ্ত কবে মৃত্যুবরণ করেন? — ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯ শে জানুয়ারি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা