সাধারণ জ্ঞান : সংবিধান সংশোধনীসমূহ ও বিষয়বস্তু (পঞ্চম থেকে দ্বাদশ সংশোধনী)

Article Stats 📡 Page Views
Reading Effort
615 words | 4 mins to read
Total View
277
Last Updated
29-Apr-2025 | 03:40 PM
Today View
0

পঞ্চম সংশোধনী

উত্থাপনকারী – শাহ আজিজুর রহমান
উত্থাপন – ৪ এপ্রিল, ’৭৯
গৃহীত – ৫ এপ্রিল, ’৭৯
রাষ্ট্রপতির অনুমোদন – ৬ এপ্রিল ’৭৯

বিষয়বস্তু : 
এ সংশোধনীর মাধ্যমে অবৈধভাব ক্ষমতা গ্রহণের মানসিকতাকে উৎসাহিত করা হয় এবং ’৭৫ থেকে ’৭৯ পর্যন্ত জারিকৃত সকল ফরমানসমূহের বৈধতা দান করা হয়। এ সংশোধনীর কয়েকটি বৈশিষ্ট্য –
  • সংবিধানের প্রস্তাবনায় ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন।
  • চার মূলনীতির অন্যতম সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাকে উপড়ে ফেলা হয় এবং জাতীয়তাবাদের প্রবর্তন করা হয়।
  • সংবিধানের প্রস্তুাবনায় ‘মুক্তিসংগ্রাম’ শব্দগুচ্ছের পরিবর্তে ‘স্বাধীনতা যুদ্ধ’ শব্দগুচ্ছ সন্নিবেশিত করা হয়।
  • ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বৈধ করা হয়। [এ সংশোধনীকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে]

ষষ্ঠ সংশোধনী 

উত্থাপনকারী – শাহ আজিজুর রহমান
উত্থাপন – ১ জুলাই ’৮১
গৃহীত – ৯ জুলাই ’৮১
রাষ্ট্রপতির অনুমোদন – ৯ জুলাই ’৮১

বিষয়বস্তু :
এ সংশোধনী ছিল এক ব্যক্তি ও দলের স্বার্থ চরিতার্থের জন্য। প্রেজিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত দলটির প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের জন্যই এ সংশোধনী আনা হয়। ইতোপূর্বে সংবিধানে উল্লেখ ছিল যে, উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারবে না। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির পদকে অলাভজনক ঘোষণা করা হয় এবং উপরাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে রাষ্ট্রপতি নির্বাচনের পথ উন্মুক্ত করা হয়। 

সপ্তম সংশোধনী 

উত্থাপনকারী – এ কে এমন নুরুল ইসলাম 
উত্থাপন – ১০ নভেম্বর ’৮৬
গৃহীত – ১০ নভেম্বর ’৮৬
রাষ্ট্রপতির অনুমোদন – ১১ নভেম্বর ’৮৬

বিষয়বস্তু :
এটি ছিল পঞ্চম সংশোধনীর ধারাবাহিকা মাত্র। পাঁচ ঘণ্টার ব্যবধানে উত্থাপিত ও গৃহীত এই বিলটি একই দিনে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। এ সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদ তার সামরিক শাসন আমলে গৃহীত সকল অবৈধ ফরমানসমূহের বৈধতা দান করে। এছাড়া ৯৬ অনুচ্ছেদের ১নং দফায় ‘বাষট্টি’ শব্দের পরিবর্তে ‘পয়ষট্টি’ শব্দটি প্রতিস্থাপিত হয়েছে। 

অষ্টম সংশোধনী

উত্থাপনকারী – মওদুদ আহম্মদ
উত্থাপন – ১১ মে ’৮৮
গৃহীত – ৭ জুন ’৮৮
রাষ্ট্রপতির অনুমোদন – ৯ জুন ’৮৮

বিষয়বস্তু :
  • এ সংশোধনীর মাধ্যমে সংবিধান হতে চূড়ান্তভাবে ধর্মনিরপেক্ষতাকে উঠিয়ে দেয়া হয়।
  • ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা।
  • হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ স্থাপন।
  • বিদেশী রাষ্ট্র থেকে কোন ভূষণ বা উপাধি গ্রহণে নিষেধাজ্ঞা।
  • রাজধানীর বানান ও ভাষার নাম পরিবর্তন।

নবম সংশোধনী

উত্থাপনকারী – মওদুদ আহম্মদ
উত্থাপন – ৬ জুলাই ’৮৯
গৃহীত – ১০ জুলাই ’৮৯
রাষ্ট্রপতির অনুমোদন – ১১ জুলাই ’৮৯ 

বিষয়বস্তু :
  • এ সংশোধনীর মাধ্যমে মার্কিনী কায়দায় রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি জনগণের পত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
  • এক ব্যক্তির দুই মেয়াদের অধিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং বিভিন্ন প্রেসিডেন্সিয়াল নিয়ম-কানুন জারি করা হয়। অবশ্য দ্বাদশ সংশোধনীর পর এ সংশোধনীর আর কার্যকারিতা নেই।

দশম সংশোধনী

উত্থাপনকারী – হাবিবুর ইসলাম
উত্থাপন – ১০ জুন ’৯০
গৃহীত – ১২ জুন, ’৯০
রাষ্ট্রপতির অনুমোদন – ২৩ জুন, ’৯০

বিষয়বস্তু :
এ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত ৩০টি মহিলা আসনকে আরো ১০ বছরের জন্য সংরক্ষিত করা হয়েছিল। 

একাদশ সংশোধনী

উত্থাপনকারী – মীর্জা গোলাম হাফিজ
উত্থাপন – ২ জুলাই ’৯১
গৃহীত – ৬ আগস্ট ’৯১
রাষ্ট্রপতির অনুমোদন – ১০ আগস্ট ’৯১

বিষয়বস্তু :
  • এ সংশোধনীর মাধ্যমে তিন জোটের অঙ্গীকার অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি পূর্বপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।
  • অস্থায়ী রাষ্ট্রপতির সকল কর্মকাণ্ডের বৈধতা প্রধান করা হয়।

দ্বাদশ সংশোধনী

উত্থাপনকারী – বেগম খালেদা জিয়া
উত্থাপন – ২ জুলাই ’৯১
গৃহীত – ৬ আগস্ট ’৯১
রাষ্ট্রপতির অনুমোদন – ১৮ সেপ্টেম্বর ’৯১

বিষয়বস্তু :
  • এ সংশোধনীর মূল লক্ষ্য ছিল তিন জোটের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতি পদ্ধতির পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন।
  • এ সংশোধনী মোতাবেক প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁর কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় এবং সরকারের সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে পৃহীত হয় বলে ঘোষণার ব্যবস্থা করা হয়। প্রকৃতপক্ষে এ সংশোধনী ছিল জনগণের প্রত্যাশার সাতে সঙ্গতিপূর্ণ।


ধারাবাহিক ভাবে সংবিধানের সংশোধনীসমূহের উপর সাধারণ জ্ঞান দেখুন :

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)