সাধারণ জ্ঞান : সংবিধানের সংশোধনীসমূহ

Article Stats 📡 Page Views
Reading Effort
509 words | 3 mins to read
Total View
2.1K
Last Updated
29-Apr-2025 | 03:37 PM
Today View
0
সংবিধানের সংশোধনীসমূহ

বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কী? – সংসদীয় সরকার ব্যবস্থা।

বাংলাদেশের ১৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনটি গ্রহণ করা হয়? – তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

কোন সাংবিধানিক দ্বারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয়? – অষ্টম।

বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা কোন সালে বাদ পড়ে? – ১৯৭৮ সালে।

বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? – ১৫ বার।

সংবিধানের কোন কোন অংশ সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন হয়? – সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮, ৫৬ নম্বর অনুচ্ছেদ সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন হয়।

বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? – ১৬টি (২০১৪ পর্যন্ত)।

সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ ভোটের প্রয়োজন হয়? – দুই-তৃতীয়াংশ।

সংবিধান সংশোধন বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে পাশ করবেন? – ৭দিন।

বেরুবাড়ীকে ভারতের নিকট হস্তান্তর করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? – ৩য় সংশোধনী, ২৭ নভেম্বর, ১৯৭৪।

বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বা পড়ে কবে? – ১৯৭৮ (৫ম সংশোধনী)।

বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? – পঞ্চম (৩ মার্চ, ১৯৭৬)।

সংবিধানের মূল চার নীতির পরিবর্তন হয় কোন সংশোধনীর মাধ্যমে? – ৫ম সংশোধনী, ৬ এপ্রিল, ১৯৭৯।

সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃ প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? – দ্বাদশ, ১৮ সেপ্টেম্বর, ১৯৯১।

৯৩ হাজার যুদ্ধ বন্দীদের বিচার অনুষ্ঠান কোন সংশোধনীর মাধ্যমে হয়? – ১ম সংশোধনী, ১৫ জুলাই, ১৯৭৩।

সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির পরিবর্তে একদলীয় রাষ্ট্রপতি পদ্ধতির প্রবর্তন করা হয়েছিল? – চতুর্থ।

সংবিধানের কোন সংশোধনীর অংশ বিশেষ সুপ্রীম কোর্ট কর্তৃক বাতিল ঘোষণা করা হয়? – অষ্টম সংশোধনীর অংশবিশেষ।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে? – ১৯৯১ সালে। ১৯৯৬ সালে সাংবিধানিকভাবে।

ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? – অষ্টম সংশোধনীর মাধ্যমে, ১৯৮৮ সালে।

প্রশাসনিক কর্মকাণ্ডের বৈধতা প্রদান এবং সংবিধানিক আইনের সংশোধন কল্পে বাংলাদেশে এ যাবৎ কয়টি গণভোট অনুষ্ঠিত হয়েছে? – তিনটি। দু’বার প্রশাসনিক গণভোট এবং একবার সাংবিধানিক গণভোট।

বাংলাদেশে তৃতীয় গণভোট অনুষ্ঠানের উদ্দেশ্য কী ছিল? – সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব।

বাংলাদেশের ১৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনটি গ্রহণ করা হয়? – নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। (ষষ্ঠ সংসদে)।

সংবিধানের চতুর্দশ সংশোধনী পাশ হয় কত তারিখে? – ১৬ মে ২০০৪।

সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিষয়বস্তু কী? – ৪৫টি নারী আসন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সংরক্ষণ, বিচারপতি, পিএসসি চেয়ারম্যান ও সদস্য এবং সিএজির সয়সসীমা নির্ধারণ, অর্থবিল সংশোধন, সংসদ সদস্যের শপথ পাঠ সংক্রান্ত।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী কবে পাশ হয়? – ৩০ জুন ২০১১।

সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১ এ রাষ্ট্রপতি কবে স্বাক্ষর করেন? – ৩ জুলাই ২০১১।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মূল বিষয়বস্তু কী ছিল? – প্রস্তাবনার সংশোধন, ৭২-এর মূলনীতি পুনর্বহাল, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত, নারীদের জন্য ৫০ আসন সংরক্ষণ, ইসি’র ক্ষমতা বৃদ্ধি, ১২নং অনুচ্ছেদ সংযোজন, অবৈধ ক্ষমতা দখলে সর্বোচ্চ শাস্তির বিধান, ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা সংযোজন ইত্যাদি।

সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ হয় কত তারিখে? – ১৭ সেপ্টেম্বর ২০১৪।

সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়বস্তু কী? – জাতীয় সংসদ কর্তৃক বিচারপতিদের অপসারণ।


ধারাবাহিক ভাবে সংবিধানের সংশোধনীসমূহের উপর সাধারণ জ্ঞান দেখুন :



💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

NAIM 21-Aug-2022 | 04:14:19 PM

Thank you

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা