সাধারণ জ্ঞান : সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ

Article Stats 📡 Page Views
Reading Effort
756 words | 5 mins to read
Total View
4.2K
Last Updated
29-Apr-2025 | 03:29 PM
Today View
0
সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ

বাংলাদেশে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয়া হয়েছে? – প্রথম ভাগের ৩নং অনুচ্ছেদে।

‘জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? – ৪ অনুচ্ছেদ।

সংবিধানের কোন অনুচ্ছেদে আমার সোনার বাংলাকে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? – ৪ অনুচ্ছেদে।

‘মূলনীতিসমূহ’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? – ৮ অনুচ্ছেদ।

‘গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? – ১১ অনুচ্ছেদ।

‘অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? – ১৭ অনুচ্ছেদ।

‘জনস্বাস্থ্য ও নৈতিকতা’ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? – ১৮ অনুচ্ছেদ। (পুষ্টি সংক্রান্ত)

সংবিধানে ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কাজ’ কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? – ২১ (২) অনুচ্ছেদে।

‘রাষ্ট্র নির্বাহী অঙ্গসমূহ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে’ এ মর্মে বিধান সংবিধানের কোন অনুচ্ছেদ আছে? – ২২ অনুচ্ছেদে।

পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিধান কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? – ২৫ অনুচ্ছেদ।

‘আইনের দৃষ্টিতে সবাই সমান’ উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? – ২৭ অনুচ্ছেদে।

‘নারী ও পুরুষের সমান অধিকার’ উল্লেখ রয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে? – ২৮ অনুচ্ছেদের ২ ধারা।

নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান কোন ধারায় লিপিবদ্ধ রয়েছে? – ২৮ (৪) অনুচ্ছেদ।

সংবিধানের কোন অনুচ্ছেদে “প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের ক্ষমতা থাকবে” উল্লেখ আছে? – ২৯ (১) অনুচ্ছেদে।

কোন বিদেশী রাষ্ট্রের নিকট হতে কোন উপাধি, সম্মান, পুরস্কার ও ভূষণ গ্রহণের ব্যাপারে রাষ্ট্রপতির পূর্বানুমোদনের কথা কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? – ৩০ অনুচ্ছেদে।

“আইনের আশ্রয় লাভের অধিকার” কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? – ৩১ অনুচ্ছেদে।

সংবিধানের কোন অনুচ্ছেদে সকল প্রকার ‘জবরদস্তি শ্রম নিষিদ্ধ’ করা হয়েছে? – ৩৪ (১) অনুচ্ছেদে।

সংবিধানের কোন অনুচ্ছেদে “চলাফেরার স্বাধীনতা” উল্লেখ আছে? – ৩৬ অনুচ্ছেদে।

‘সমাবেশের স্বাধীনতা’ দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? – ৩৭ অনুচ্ছেদে।

‘সংগঠনের স্বাধীনতা’ দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? – ৩৮ অনুচ্ছেদে।

‘চিন্তা ও বিবেকের স্বাধীনতা’ দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? – ৩৯ (১) অনুচ্ছেদে।

‘প্রত্যেক নাগরিকের বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতা’ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? – ৩৯ (২) ক অনুচ্ছেদে।

‘সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তার বিধান’ উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? – ৩৯ অনুচ্ছেদ ২(খ) ধারা।

‘পেশা ও বৃত্তির স্বাধীনতা’ সংবিধানের কোন অনুচ্ছেদ বর্ণিত আছে? – ৪০ অনুচ্ছেদে।

সংবিধানের কোন অনুচ্ছেদে “ধর্মীয় স্বাধীনতার” কথা উল্লেখ আছে? – ৪১ অনুচ্ছেদে।

‘তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলি’ চলাকালীন কোন বিধানগুলো অকার্যকর থাকে? – ৪৮ (৩), ১৪১ (খ), ১৪১ (গ)।

রাষ্ট্রপতির সংক্রান্ত বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? – ৪৮ অনুচ্ছেদে।

‘রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার’ কোন অনুচ্ছেদে বর্ণিত হয়? – ৪৯ অনুচ্ছেদে।

রাষ্ট্রপতির দায়মুক্তি কততম অনুচ্ছেদে উল্লেখ আছে? – ৫১ অনুচ্ছেদে।

রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট (অভিসংশন) কততম অনুচ্ছেদে উল্লেখ আছে? – ৫২ অনুচ্ছেদের ৫ দফা।

মন্ত্রীসভা গঠনের জন্য সংসদের কাছে দায়ী কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? – ৫৫ (৩)।

রাষ্ট্রপতির যে দুই কার্যে প্রধানমন্ত্রীর সুপারিশ প্রয়োজন হয় না সেগুলো কী কী? – (এক) ৫৬ (৩) অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ; (দুই) ৯৫ (১) অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ।

সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিযুক্ত দেন? – ৫৬ (২) ধারা।

সংবিধানের কত ধারা মোতাবেক মন্ত্রীসভা কাজের জন্য সংসদের কাছে দায়ী? – ৫৫ (৩) ধারা।

সংবিধানের কত ধারা মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করা হয়? – ৫৫ (৬) ধারা।

প্রধানমন্ত্রী কর্তৃক প্রজাতন্ত্রের নির্বাহী নিয়োগের উল্লেখ সংবিধানের কোন ধারায়? – ৫৮ (খ)।

‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও উপদেষ্টা নিয়োগ’ সংবিধানের কোন ধারায় সম্পৃক্ত? – ৫৮ (গ)।

‘নির্দলীয় তত্তাবধায়ক সরকারের কার্যাবলি’ সংক্রান্ত বিধানের উল্লেখ সংবিধানের কো ধারায় রয়েছে? – ৫৮ (ঘ)।

একাধিক্রমে ৯০টি কার্য দিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান উল্লেখ রয়েছে কোন অনুচ্ছেদে? – ৬৭ (২) অনুচ্ছেদে।

ক্রস ভোটিং বিধানের উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? – ৭০ অনুচ্ছেদে।

ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ আছে? – ৭৭ অনুচ্ছেদে।

সংসদের অধিবেশন কোন অনুচ্ছেদ অনুসারে ডাকা হয়? – ৭২ অনুচ্ছেদ।

রাষ্ট্রপতির সংসদে ভাষণ সংক্রান্ত বিধান রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? – ৭৩ অনুচ্ছেদ ১ ধারা।

‘অর্থবিল’ উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ৮১ অনুচ্ছেদে।

‘সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ’ এর উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ৯৫ অনুচ্ছেদে।

প্রশাসনিক ট্রাইবুন্যাল সংক্রান্ত বিধানের উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? – ১১৭ অনুচ্ছেদে।

‘নির্বাচন কমিশন প্রতিষ্ঠা’ এর উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ১১৮ অনুচ্ছেদে।

‘নির্বাচন কমিশনের দায়িত্ব’ এর উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ১১৯ অনুচ্ছেদে।

মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠার’ উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ১২৭ অনুচ্ছেদে।

‘মহা হিসাব-নিরীক্ষক পদের দায়িত্ব’ উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ১২৮ অনুচ্ছেদে।

সরকারি কর্মকমিশনের প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ১৩৭ অনুচ্ছেদে।

সরকারি কর্মকমিশনের দায়িত্বের উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ১৪০ অনুচ্ছেদে।

সংবিধানের কোন অনুচ্ছেদে ‘জরুরি অবস্থা’ ঘোষণার কথা বলা হয়েছে? – ১৪১ (ক) অনুচ্ছেদে।

সংবিধান সংশোধনী করা হয কত নং অনুচ্ছেদের মাধ্যমে? – ১৪২ অনুচ্ছেদে।

সংবিধানের ব্যাখ্যা উল্লেখ রয়েছে কত অনুচ্ছেদে? – ১৫২ অনুচ্ছেদে।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 26-Mar-2022 | 10:50:46 AM

ধন্যবাদ

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা