সাধারণ জ্ঞান : হৃদপিণ্ড, রক্ত বাহিকা, হৃদরোগ

Article Stats 📡 Page Views
Reading Effort
336 words | 2 mins to read
Total View
2.2K
Last Updated
13-Nov-2021 | 08:26 AM
Today View
0
মানব দেহ
(Human body)

↬ হৃদপিণ্ড (Heart)
↬ রক্ত বাহিকা (Blood Vessels)
↬ হৃদরোগ (Cardiac Diseases) 

পেরিকার্ডিয়াম কী? — হৃদপিণ্ড যে দ্বি–স্তর বিশিষ্ট পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে।

হৃদপিণ্ড কয়স্তর বিশিষ্ট পেশি দ্বারা গঠিত? — ৩ স্তর। যথা — এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও এন্তোকার্ডিয়াম।

পূর্ণ বয়স্ক মানুষের হৃদপিণ্ডের ওজন কত গ্রাম? — ৩০০ গ্রাম।

মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? — ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। যথা — উপরে ডান ও বাম অলিন্দ (Atrium) এবং নিচে ডান ও বাম নিলয় (Ventricle) 

হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণ ও সংকোচনকে কি বলে? — প্রসারণকে ডায়াস্টোল এবং সংকোচকে সিস্টোল বলে।

হার্ট সাউন্ড কত ধরনের হয়? — ৪ ধরনের হয়।

সিস্টোলিক চাপ কী? — হৃদপিণ্ডের সংকোচন চাপ।

ডায়াস্টোলিক চাপ কী? — হৃদপিণ্ডের প্রসারণ চাপ।

রক্তবাহিকা কয় ধরনের? — ৩ ধরনের। যথা— ধমনী, শিরা এবং কৌশিক জালিকা।

বিভিন্ন অর্গান/ Organ থেকে রক্ত সংগ্রহ করে? — ভেনস (Veins)

নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়? — ধমনির ভেতর দিয়ে।

ডাক্তার রোগীর নাড়ি দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন? — ধমনীর স্পন্দন। 

Normal pulse rate of an adult person — 72

কত'র নিচে হৃদস্পন্দন হলে Bradcardia বলে? — ৬০/ মিনিট 

মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম — স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer) 

পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের  রক্তচাপ কত? — ১২০/৮০

লাইপোপ্রোটিন কী? — স্নেহ ও প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে।

লাইপোপ্রোটিন কয় ধরনের? — ২ ধরনের। যথা— (১) উচ্চতর ঘনত্ব বিশিষ্ট (HDL) & (২) নিম্নতর ঘনত্ব বিশিষ্ট (LDL)

কোলেস্টেরল কী? — এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল।

মানব দেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটি? — HDL (High Density Lipoprotein)

হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র — কার্ডিওগ্রাফ।

এনজিওপ্লাস্টি হচ্ছে — হৃদপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।

হার্ট এটাক কী? — করোনারী ধমনীতে চর্বি জমাট বেঁধে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদপিণ্ডের কিছু টিস্যু মরে যায়।একে হার্ট এটাক বলে।

কোলেস্টেরলযুক্ত খাবার হল — খাসির মাংস, গরুর মাংস, মগজ, কলিজা, ডিমের কুসুম ইত্যাদি। 

লসিকা ( Lymph) কী? — লসিকা এক ধরনের ঈষৎ ক্ষারধর্মী স্বচ্ছ কলারস যা লসিকা বাহিকার ভিতর দিয়ে প্রবাহিত হয়।

লসিকা রক্ততন্ত্রে প্রত্যাবর্তন করে — লসিকা নালীর মাধ্যমে। 

লসিকার আপেক্ষিক গুরুত্ব কত? — ১.০১৫১

লসিকায় পানি এবং কঠিন পদার্থের পরিমাণ কত? — ৯৪% পানি এবং ৬% কঠিন পদার্থ থাকে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা