সাধারণ জ্ঞান : শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র

Article Stats 📡 Page Views
Reading Effort
501 words | 3 mins to read
Total View
492
Last Updated
10-Jun-2022 | 03:38 PM
Today View
0
মানব দেহ
(Human Body)

↬ শ্বসনতন্ত্র (Respiratory System) 
↬ স্নায়ুতন্ত্র (Nervous System)

শ্বসন কী? — যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু (শর্করা) অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থিতি শক্তি ও গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং উপজাত হিসাবে পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে।

শ্বসন কত প্রকার ও কী কী? — ২ প্রকার। যথা : (ক) সবাত শ্বসন ও (খ) অবাত শ্বসন।

সবাত শ্বসন কাকে বলে? — যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অংশগ্রহণ অপরিহার্য, তাকে সবাত শ্বসন বলে।

অবাত শ্বসন কী? — অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে অবাত শ্বসন বলে।

প্রশ্বাস ও নিঃশ্বাস কী? — ফুসফুসে বায়ুর প্রবেশকে প্রশ্বাস এবং ফুসফুসের বায়ু ত্যাগকে নিঃশ্বাস বলে।

বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত হলে কোনো প্রাণি বাঁচতে পারবে না? — ২৫% এর বেশি হলে।

মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কী? — শ্বসন।

শ্বসন কোথায় ঘটে থাকে? — মাইটোকন্ড্রিয়ায়। 

কোষের শ্বসন অঙ্গাণু বলা হয় কোনটিকে? — মাইটোকন্ড্রিয়াকে।

শ্বসনে নির্গত হয় —  কার্বন ডাই অক্সাইড। 

সবাত শ্বসনে ১ অনু গ্লুকোজ হতে কয় অনু পানি পাওয়া যায়? — ৬ অনু।

পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? — ৬ লিটার।

ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কী বলে? — প্লিউরা।

নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের — ফুসফুস। 

নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে? — Epistaxis

স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক ব্যক্তির প্রতি ২০ মিনিটে কত ঘনফুট নির্মল বায়ু প্রয়োজন? — ১০০০ ঘনফুট। 

মানুষের ফুসফুসে কতটি করে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে? — ডান ফুসফুসে ১০ টি এবং বাম ফুসফুসে ১০ টি করে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে।

ফুসফুসের প্রদাহকে কি বলে? — নিউমোনিয়া। 

স্নায়ুকোষ বা নিউরন কী? — স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একককে নিউরন বা স্নায়ুকোষ বলে।

মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? — নিউরন।

মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? — প্রায় ১০ বিলিয়ন (১ হাজার কোটি)। 

স্নায়ুতন্ত্র কী? — নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তীয় কাজের সামঞ্জস্য রক্ষা করে দেহকে পরিচালিত করে, তাকে স্নায়ুতন্ত্র বলে।

স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি? — মস্তিষ্ক। 

একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? — ১.৩৬ কেজি।

মস্তিষ্কের আবরণীর নাম কী? — মেনিনমেস।

মস্তিষ্কের সেরিব্রাম (সেরিব্রাল কর্টেক্স) এর কাজ — মানুষের চিন্তাশক্তি, শীত–গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ করে।
 
হাইপোথ্যালামাসের কাজ কী? — মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

একজন মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হতে কত বছর লাগে? — ২৪ বছর।

সুষুম্নাকাণ্ডের ওজন কত? — ৩০ গ্রাম।

মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত? — ১২ জোড়া।

মস্তিষ্কের স্টোকের কারণ কয়টি? — ২ টি। (মস্তিষ্কে রক্ত সঞ্চালন ৫ মিনিট অফ থাকলে মানুষের মৃত্যু হয়)।

অটিজম কী? — স্নায়ুর বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপ।

একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয়? — নিউরন।

নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলে? — নিউরন।

মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? — প্রায় ১৮ ইঞ্চি।

মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের — এক–চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।

নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাই না কেন? — এদের মধ্যে কোনো স্নায়ু নেই বলে।

' স্ট্রোক ' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে— এটি কি? — মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাঁধা।

মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হতে পারে? — পারকিনসন।

ইনসোমনিয়া কী? — স্নায়ুরোগ।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা