সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ১০

Article Stats 📡 Page Views
Reading Effort
359 words | 2 mins to read
Total View
348
Last Updated
23-Dec-2021 | 08:34 AM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ১০ ” - “ দশ ”

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস — ১০ জানুয়ারি।

মানবাধিকার দিবস পালিত হয় — ১০ ডিসেম্বর।

প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় — ১০ ডিসেম্বর।

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা — ১০টি ( এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঁ )।

টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা — ১০টি ( সর্বশেষ বাংলাদেশের )।

বাংলা ভাষায় কার আছে — ১০ টি [ আ–কার (া), ই–কার (ি), ঈ–কার (ী), উ–কার (ু), ঊ–কার (ূ), ঋ–কার (ৃ), এ–কার (ে), ঐ–কার (ৈ), ও–কার (ো), ঔ–কার (ৌ) ]।

ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হতে পারে — ১০টি কারণে ( বোল্ড, কট, স্ট্যাম্প, এলবি ডব্লিউ, রান আউট, হিট আউট, টাইম আউট, হিট দ্যা বল টোয়াইস, অবস্ট্রাকটিং, হ্যান্তেলড দ্যা বল )।

EPI কর্মসূচির মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের সংখ্যা — ১০টি (যক্ষ্মা, ডিপথেরিয়া, হেপাটাইটিস–বি, হুপিংকাশী, ধনুষ্টংকার, পোলিও মাইলাইটিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাস নিউমোনিয়া, হাম এবং রুবেলা)।

ব্যাংকের সঞ্চয়ী বা স্থায়ী আমানতের উপর উৎসে কর কর্তন করা হয়ে থাকে — ১০% হারে।

সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাহিরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় — ১০%

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সংখ্যা — ১০ জন।

একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রতিদিন লৌহের প্রয়োজন — ১০ মিলিগ্রাম।

মূত্রে পরিণত হয় রক্তরসের — ১০%

এইচআইভি ভাইরাস মানবদেহে সর্বোচ্চ সুপ্তাবস্থায় থাকতে পারে — ১০ বছর।

বাংলাদেশে পাট চাষ করা হয়ে থাকে মোট আবাদী জমির — প্রায় ১০ ভাগে।

বাংলাদেশে আদমশুমারী হয়ে থাকে — প্রতি ১০ বছর পরপর।

পার্বত্য চট্টগ্রাম এলাকা মোটামুটিভাবে বাংলাদেশের — ১০ ভাগের ১ ভাগ (এক দশমাংশ)।

ফরাসি বিপ্লবের মেয়াদকাল ছিল — ১০ বছর (১৭৮৯–১৭৯৯)

১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে সংঘটিত রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল — ১০ দিন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা — ১০টি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম — ১০ নং ডাউনিং স্ট্রীট।

প্রাণিজগতের মোট পর্ব সংখ্যা — ১০টি।

উদ্ভিদের মুখ্য / ম্যাক্রোমৌলোর পুষ্টি উপাদান সংখ্যা — ১০টি।

আসিয়ান (ASEAN) এর সদস্য দেশের সংখ্যা — ১০টি দেশ।

বায়ুমণ্ডলীয় চাপের ফলে ভূ–গর্ভস্থ পানি পাম্পের সাহায্যে — ১০ মিটার গভীরতা থেকে উঠানো যায়।

এক কোটিতে — ১০ মিলিয়ন (১ মিলিয়ন — ১০ লক্ষ)।

বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত — ১০∶৬ / ৫∶৩

উপকূলীয় সবুজ বেস্টনী বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে — ১০ জেলায়।

খুলনা বিভাগে জেলা আছে — ১০টি।

ভূপৃষ্ঠের উপরিভাগে জীবনমণ্ডলের ব্যাপ্তি — প্রায় ১০ কি.মি.

সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি সে.মি এ — ১০ নিউটন।

আমাদের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' কবিতার — প্রথম ১০ চরণ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ–কমান্ডো সেক্টর ছিল — ১০নং সেক্টরের অধীনে ( এটি একমাত্র ব্যতিক্রমী সেক্টর )

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিয়মতি কমান্ডার ছিল না — ১০নং সেক্টরের।

ইকো (ECO) গঠিত হয় — ১০টি দেশ নিয়ে।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ১০, ১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা