সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ৫

Article Stats 📡 Page Views
Reading Effort
415 words | 3 mins to read
Total View
265
Last Updated
23-Dec-2021 | 08:30 AM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ৫ ” - “ পাঁচ ”

ব্যক্তিগত পত্রে অংশ থাকে — ৫টি।

মৌমাছির চোখ থাকে — ৫টি।

আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে — ৫%

সমুদ্র তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব — ৫ কি.মি.

বাংলাদেশের সর্বনিম্ন ব্যাংক নোট — ৫ টাকার।

কর্ণফুলী জলবিদ্যুৎ স্টেশনে বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন আছে — ৫টি।

অলিম্পিক পতাকার রং — ৫টি ( হলুদ — এশিয়া ; নীল – ইউরোপ ; কালো – আফ্রিকা ; সবুজ – ওশেনিয়া ; লাল – আমেরিকা)।

অলিম্পিক গেমসের প্রতীকে বৃত্ত আছে — ৫টি।

বাংলাদেশের রাজধানী ঢাকা উল্লেখিত হয়েছে সংবিধানের — ৫নং অনুচ্ছেদে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সিলেট অন্তর্ভুক্ত ছিল — ৫নং সেক্টরে।

একটি সার্থক মঙ্গল কাব্যের খণ্ড থাকে — ৫টি (বন্দনা, আত্নপরিচয়, দেবখণ্ড, মত্যখণ্ড, ফলশ্রুতি)।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য — ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন)।

বাংলা সনের ৩১ দিনের মাস — ৫টি (বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র)।

আন্তর্জাতিক পরিবেশ দিবস — ৫ জুন।

বিশ্ব শিক্ষক দিবস — ৫ অক্টোবর।

ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদ — ৫ বছর।

বাংলা ভাষায় ওষ্ঠ্য ব্যঞ্জন ধ্বনির সংখ্যা — ৫টি।

বাংলায় নাসিক্য বর্ণ — ৫টি (ঙ, ঞ, ণ, ন, ম)।

প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল — ৫ বছর।

বর্তমানে দেশে অর্গানিক চা বাগান — ৫টি।

যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস (Great Lakes) বলতে বোঝায় — ৫ হ্রদকে।

মানুষের মৌলিক চাহিদা — ৫টি (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা)।

মানুষের পঞ্চম ইন্দ্রিয় বলা হয় — ৫টি অঙ্গকে (চোখ, কান, নাক, গলা, জিহ্বা ও ত্বক)।

একটি সম্পূর্ণ ফুলের অংশ থাকে — ৫টি।

স্ক্যান্ডেনেভিয়ান দেশ আছে — ৫টি ( আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড — আসুডেফিন)।

বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গ সংগঠন আছে — ৫টি (IDA, IBRD, IFC, ICSID, MIGA)

নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা রয়েছে — ৫টি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন)।

বাংলাদেশের মহিলা পুলিশ সর্বপ্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অংশগ্রহন করে — ৫ জুন।

সুন্দরবন স্পর্শ করেছে বাংলাদেশের — ৫টি জেলা ( সাবা খুব অংকে পটু — সাবা – সাতক্ষীরা, বাগেরহাট , খুব – খুলনা, বরগুনা, পটু – পটুয়াখালী)

জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে — ৫ জন।

বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্যের সংখ্যা — ৫টি ( আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ )।

উৎসগত বা বুৎপত্তিগত ভাবে বাংলা ভাষার শব্দকে ভাগ করা যায় — ৫ ভাগে (তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশী, বিদেশী)।

পৃথিবীতে মহাসাগরের সংখ্যা — ৫টি (প্রশান্ত মহাসাগর , আটলান্টিক মহাসাগর , ভারত মহাসাগর , উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর)।

উপন্যাস কে সাধারণত বিষয়বস্তুর নিরিখে কয়ভাগে ভাগ করা যায় — ৫ ভাগে।

গবাদিপশুর জাত উন্নয়নে মুখ্য উদ্দেশ্য — ৫টি।

মানুষের মৃত্যু হবে যদি রক্তের সঞ্চালন — ৫ মিনিট বন্ধ থাকে।

একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে — ৫-৬ লিটার।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ৫, ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)