সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান - ৬

Article Stats 📡 Page Views
Reading Effort
415 words | 3 mins to read
Total View
239
Last Updated
23-Dec-2021 | 08:35 AM
Today View
0
সংখ্যা দিয়ে সাধারণ জ্ঞান
“ ৬ ” - “ ছয় ”

বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা – ৬ দফা (এটি লাহোরে উত্থাপিত হয়)।

ছয়দফা দাবির প্রথম দফা – স্বায়ত্তশাসন।

গ্রানিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় – ৬ ঘন্টা অগ্রবর্তী। (+ ৬ ঘন্টা)।

ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দেন – ৬ বার

বাংলা বর্নমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণের সংখ্যা – ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ)

বাংলা ভাষার ফলা – ৬টি।

জাতিসংঘ গঠিত হয় – ৬টি অঙ্গ সংগঠন নিয়ে (সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়)।

জাতিসংঘের দাপ্তরিক ভাষা – ৬টি (ইংরেজি, চীনা, ফরাসি, রুশ, স্প্যানিশ এবং আরবি)।

নোবেল পুরস্কার দেওয়া হয় – ৬টি বিষয়ের উপর (চিকিৎসা, রসায়ন, পদার্থ, সাহিত্য, শান্তি ও অর্থনীতি)।

GCC এর সদস্য – ৬টি (সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, ও সংযুক্ত আরব আমিরাত)।

নিস্ক্রিয় গ্যাস – ৬টি (ইলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন ও রেডন)।

স্ববাত শ্বসনে এক অণু গ্লুকোজ হতে পাওয়া যায় – ৬ অণু পানি।

সুষম খাদ্যের উপাদান – ৬টি (শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি।)

১৯৬৭ সালের আরব–ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল – ৬ দিন।

বরিশাল বিভাগে জেলা আছে – ৬টি।

বাংলাদেশের জনগন জাতি হিসেবে বাঙালী এবং নাগরিক হিসেবে বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন – সংবিধানের ৬(২) অনুচ্ছেদ অনুযায়ী।

এক বর্গ ইঞ্চি – ৬.৪৫ বর্গ সেন্টিমিটার।

একজন মানব শিশুকে পরিপূরক খাবার দিতে হয় – ৬ মাস বয়স হতে।

একটি সাক্ষরিত ব্যাংক চেকের মেয়াদ – ৬ মাস (১৮০ দিন)।

কার্বনের পারমানবিক সংখ্যা – ৬ (কার্বনের যোজনী ৮)।

উদ্ভিদের গৌণ পুষ্টি – ৬টি।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা – MI—6

ভিনেগার হল এসিটিক এসিডের – ৬–১০% জলীয় দ্রবণ।

অস্থায়ী সরকারের সদস্য ছিল – ৬ জন (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান ও খন্দকার মোশতাক আহমেদ)।

নির্মানাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য – ৬.১৫ কি.মি।

বাংলাদেশে ভারতের অমীমাংসিত সীমান্ত দৈর্ঘ্য – ৬.৫ কি.মি.।

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা – ৬–১১ বছর।

অস্ট্রেলিয়া গঠিত – ৬টি অঙ্গরাজ্য নিয়ে (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া)।

পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণক্ষমতা – ৬ লিটার।

ক্ষুদ্রান্ত (Small intestine) এর দৈর্ঘ্য – ৬–৭ মিটার।

ভলিবল খেলায় প্রতিদলে খেলোয়াড় থাকে – ৬ জন।

কারক – ৬ প্রকার। (কর্তৃকারক, কর্ম, করণ, অপাদান, সম্প্রদান ও অধিকরণ কারক)।

সমাস – ৬ প্রকার (দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ী, বহুব্রীহি ও দ্বিগু)।

জোয়ারের – ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটার সৃষ্টি হয়।

মাছির পা/পিপীলিকার পা/তেলাপোকার পা – ৬টি।

দেশে বর্তমানে মোবাইল অপারেটরের সংখ্যা – ৬টি (টেলিটক, সিটিসেল, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল)।

চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে সেই বস্তুর ওজনের – ৬ ভাগের ১ ভাগ।

পরবর্তীপর্বগুলো দেখুন :
, ৬, ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা