সাধারণ জ্ঞান : পরাগায়ণ (Pollination)

Article Stats 📡 Page Views
Reading Effort
566 words | 4 mins to read
Total View
1.4K
Last Updated
13-Nov-2021 | 08:30 AM
Today View
0
পরাগায়ণ
Pollination

পরাগধানী ফুলের কোথায় থাকে? — উর্বর পুংকেশরের মাথায়।

পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে বলে — পরাগায়ণ।

পরাগায়ণ কত প্রকার ও কী কী? — ২ প্রকার। যথা : স্বপরাগায়ণ এবং পরপরাগায়ণ।

স্ব–পরাগায়ণ কাকে বলে? — পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়া স্ব–পরাগায়ণ বলে।

স্ব–পরাগায়ণ ঘটে এমন কিছু উদ্ভিদের উদাহরণ দাও। — শিম, টমেটো, কানশিরা, তুলা ইত্যাদি।

পরপরাগায়ণ কাকে বলে? — পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়া পরপরাগায়ণ বলে।

পরপরাগায়ণে সাধারণত মাধ্যম হিসেবে কোনগুলো কাজ করে থাকে? — বায়ু, কীটপতঙ্গ, প্রাণী এবং পানি।

বায়ু পরাগায়ণ কাকে বলে? — যেসব ফুলের পরাগায়ণ বায়ুর মাধ্যমে হয়ে থাকে তাকে বায়ু পরাগায়ণ বলে।

বায়ু পরাগায়ণ ঘটে এমন কিছু উদ্ভিদের উদাহরণ দাও। — ধান, গম, ভুট্টো, ইক্ষু ইত্যাদি।

পতঙ্গ পরাগায়ণের উদাহরণ দাও। — সূর্যমুখী, জুঁই, সরিষা, গোলাপ, পদ্ম, শালুক, জবা, কুমড়ো ইত্যাদি।

প্রাণী পরাগায়ণ কী? — যেসব ফুলের পরাগায়ণ পশুপাখি তথা কাঠবিড়ালি, বাদুর, পাখি ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে।

প্রাণী পরাগায়ণের কিছু উদাহরণ দাও। — কদম, কলা, কচু, শিমুল, পলাশ ইত্যাদি।

পানী পরাগী ফুল কী? — যেসব ফুলের পরাগায়ণ পানির মাধ্যমে ঘটে তাকে পানি পরাগায়ণ বলে।

পানি পরাগায়ণের কিছু উদাহরণ দাও। — পাতা শ্যাওলা, কাঁটা শ্যাওলা ইত্যাদি।

ধানের ফুলে পরাগ সংযোগ কিভাবে ঘটে? — বাতাসের সাথে পরাগ ঝড়ে পড়ে।

যেসব ফুল রাতে ফোটে এবং পতঙ্গপরাগী সেসব ফুলে কোনটি থাকে? — তীব্র গন্ধ এবং সাদা পাপড়ী।

ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রী রেণুর সংযোগ স্থাপনের মাধ্যম  — কালো পিঁপড়া।

পাখি দ্বারা পুষ্পরেণু বহন করাকে বলে — Ornithophily.

ফলের উৎস ও প্রকৃতি অনুসারে ফলকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?এবং সেগুলো কী কী। — ৩টি। যথা : সরল ফল, গুচ্ছ ফল এবং যৌগিক ফল।

ফলের সাধারণত কয়টি অংশ থাকে? — ৩টি। (বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক)।

সরল ফল কাকে বলে? — যে ফল একটি ফুলের একটি মাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্রবিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়, তাকে সরল ফল বলে।

কিছু সরল ফলের উদাহরণ দাও। — আম, জাম, কলা, মটর, শিম, সরিষা, ঢেঁড়স ইত্যাদি।

গুচ্ছ ফল কাকে বলে? — যে ফল একটি ফুলের একাধিক মুক্ত গর্ভপত্রবিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয়, তাকে গুচ্ছ ফল বলে।

কয়েকটি গুচ্ছ ফলের উদাহরণ দাও। — আতা, পদ্ম, চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা ইত্যাদি।

যৌগিক ফল কাকে বলে? — যখন একটি পুষ্প মঞ্জুরির সব ফুল মিলে একটিমাত্র ফলে পরিণত হয়, তখন তাকে যৌগিক ফল বলে।

কিছু যৌগিক ফলের উদাহরণ দাও। — আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি।

একটি আদর্শ ফলে পাওয়া যায় — বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক।

আনারস কোন জাতীয় ফল? — যৌগিক ফল।

পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল — আম।

মরিচে ঝাল লাগার কারণ কোনটি? — ক্যাপসিসিন।

৪০ প্রজাতির ফল একগাছে'র আবিষ্কারক হচ্ছেন — অধ্যাপক স্যাম ভন অ্যাকেন।

বীজের বিস্তরণ কী? — মাতৃ উদ্ভিদ হতে ফল ও বীজ বিভিন্ন উপায়ে দূর–দূরান্তে ছড়িয়ে পড়াকে বীজের বিস্তরণ বলে।

বটের বীজের বিস্তারণ কিভাবে ঘটে? — পাখির সাহায্যে।

অঙ্কুরোদগম বলে? — বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদগম বলে।

যথাযথভাবে অঙ্কুরোদগম হওয়ার জন্য কিসের প্রয়োজন হয়? — পানি, তাপ ও অক্সিজেনের প্রয়োজন হয়।

বীজের অঙ্কুরোদগম প্রধানত কভাগে বিভক্ত? — ৩ ভাগে (মৃৎগত, মৃৎভেদী, জরায়ুজ)।

মৃৎগত অঙ্কুরোদগম ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও। — আম, ছোলা, মটরশুটি, ধান, গম ইত্যাদি।

কিছু মৃৎভেদী অঙ্কুরোদগম উদ্ভিদের উদাহরণ দাও। — তেঁতুল, লাউ, পেঁয়াজ, কুমড়া, শিম, রেড়ী ইত্যাদি।

লোনা পানির অধিকাংশ উদ্ভিদে যে বিশেষ অঙ্কুরোদগম দেখা যায় তাকে বলে — জরায়ুজ অঙ্কুরোদগম।

কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে? — কেওড়া, গরান ও সুন্দরী ইত্যাদি।

বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? — পাখির সাহায্যে।

বীজের অঙ্কুরোদগমের জন্যে বিশেষ অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? — পানি–তাপ–বায়ু।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Jisan Plays ❤️ 26-Feb-2022 | 03:58:40 AM

শাপলা ফুল এর পরাগায়ন মাধ্যম কোনটি,
বায়ু,পানি,পতঙ্গ নাকি প্রাণী

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা