সাধারণ জ্ঞান : উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য / উদ্ভিদের বংশ বৃদ্ধি

Article Stats 📡 Page Views
Reading Effort
450 words | 3 mins to read
Total View
634
Last Updated
13-Nov-2021 | 02:41 PM
Today View
0
উদ্ভিদ বৈচিত্র্য

উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য

উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে, তাদের একত্রে বলা হয় — বিটপ।

ভূ—গর্ভস্থ কাণ্ড বলা হয় কোনগুলোকে? — আদা, হলুদ, গোলআলু, ওলকচু, পেয়াজ, রসুন ইত্যাদিকে।

উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কি বলে? — কাণ্ড।

রূপান্তর কাণ্ডের উদাহরণ — পেঁয়াজ। 

কোন উদ্ভিেদর কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? — ফণিমনসা।

পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদের জন্ম হয় — পাথরকুচির। 

পাথরকুচির চারা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়? — পাতার সাহায্যে। 

শালগম কোন প্রকারের রূপান্তরিত কাণ্ড? — রূপান্তরিত প্রধান মূল।

পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেকসময় প্যাচানো স্প্রিং এর ন্যায় রূপ ধারণ করার প্রক্রিয়াকে কী বলে? — আকর্ষী।

পতঙ্গভূক উদ্ভিদের উদাহরণ কোনগুলো? — কলসি উদ্ভিদ, ঝাঁঝি, সূর্যশিশির ইত্যাদি। 

পতঙ্গভূক উদ্ভিদ কোন ধরনের খাদ্যের চাহিদা পূরণের জন্য পতঙ্গ ফাঁদ তৈরি করে? — আমিষ জাতীয়।

পাতা কাটায় পরিণত হওয়া উদ্ভিদের দৃষ্টান্ত হল — লেবু।

পাতার খাদ্য জমা থাকে — পেঁয়াজ, রসুন, ঘৃতকুমারীর।

সন্ধ্যামালতির প্রধান মূল রূপান্তর হয়ে কিসের ন্যায় হয়ে থাকে? — কন্দাকৃতির।

উদ্ভিদের বংশ বৃদ্ধি

উদ্ভিদের প্রজনন বলা হয় — একটি গাছের অনুরূপ অপর একটি গাছের জন্ম দেওয়াকে।

উদ্ভিদের প্রজনন কত প্রকার? — ২ প্রকার (যৌন এবং অযৌন)।

উদ্ভিদের অযৌন প্রজনন কয় প্রকারে হয়ে থাকে? — ২ প্রকারে (স্পোর উৎপাদন এবং অঙ্গজ প্রজনন)।

একটি সম্পূর্ণ ফুলের কতটি অংশ থাকে? — ৫ টি।

পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? — রাফলেসিয়া তুয়ান-মুদে।

একলিঙ্গ ফুল কী? — যে ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবকের যেকোনো একটি থাকে।

একলিঙ্গ ফুলের উদাহরণ দাও। — লাউ, কুমড়ো, ঝিঙ্গা ইত্যাদি। 

উভলিঙ্গ ফুল কী? — যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই উপস্থিত থাকে তাকে উভলিঙ্গ ফুল বলে।

উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও। — ধুতুরা, জবা, সরিষা ইত্যাদি। 

যেসব ফুলকে তার কেন্দ্র দিয়ে খাড়াভাবে এক বা একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায়, তাকে বলে — প্রতিসম ফুল।

প্রতিসম ফুল কত প্রকার? — ২ প্রকার (এক প্রতিসম এবং বহুপ্রতিসম)।

এক প্রতিসম ফুলের উদাহরণ দাও। — মটর, সরিষা, অপরাজিত ইত্যাদি। 

বহুপ্রতিসম ফুলের উদাহরণ দাও। — ধুতুরা, জবা ইত্যাদি। 

যে ফুলকে কোনোভাবেই সমান দুই অংশে ভাগ করা যায় না, তাকে বলে — অপ্রতিসম ফুল।

অপ্রতিসম ফুল কোনটি? — কলাবতী।

প্রতিটি চোখ থেকে এক একটি স্বাধীন উদ্ভিদ জন্ম নেয় কোন উদ্ভিদের? — আলু্।

কোনো গাছের শিকড়, ডাল বা পাতা কেটে যে নতুন উদ্ভিদ জন্ম নেয় তাকে বলে — দাবা কলম।

ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রীস্তবকের — ডিম্বকে।

ফটোপিরিওডিজম কাকে বলে? — উদ্ভিদের ফুল ধারণের উপর দিবানলোকের দৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিওডিজম বলে। 

ফটোপিরিওডিজম এর উপর ভিক্তি করে উদ্ভিদ কে কয়ভাগে ভাগ করা হয়েছে? — ৩ ভাগে ( ছোট দিনের, বড় দিনের এবং দিন নিরপেক্ষ উদ্ভিদ)।

ছোট দিনের উদ্ভিদের কিছু উদাহরণ দাও। — সয়াবিন, আলু, ইক্ষু, কসমস, শিম, ডালিয়া, তামাক, রোপা আমন, পাট, চন্দ্রমল্লিকা ইত্যাদি। 

বড়দিনের উদ্ভিদের কিছু উদাহরণ দাও। — ঝিঙ্গা, লেটুস, পালংশাক, আফিম, যব ইত্যাদি। 

দিন নিরপেক্ষ উদ্ভিদের কিছু উদাহরণ দাও। — সূর্যমুখী, টমেটো, শসা, কার্পাস, আউস ধান ইত্যাদি। 

গাঁদা ফুল কোন সময়ে অঙ্কুরিত হয়? — অন্ধকারে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা