সাধারণ জ্ঞান : উদ্ভিদ বৈচিত্র্য

Article Stats 📡 Page Views
Reading Effort
547 words | 4 mins to read
Total View
1.5K
Last Updated
13-Nov-2021 | 02:41 PM
Today View
0
উদ্ভিদ বৈচিত্র্য

উদ্ভিদের কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে পৃথিবীর সমস্ত উদ্ভিদ জগতকে কত ভাগে ভাগ করা হয়েছে? — ৪ ভাগে ( বীরুৎ, গুল্ম, উপগুল্ম, বৃক্ষ )।

উক্ত প্রকারভেদ কি কার মত অনুসারে? — থ্রিওফ্রাসটাস।

ট্রি বা বৃক্ষ কী? — কাণ্ডবিশিষ্ট উঁচু কাষ্ঠল উদ্ভিদকে ট্রি বা বৃক্ষ বলে।

প্রতি বছর ভাস্কুলার টিস্যুতে একটি নতুন লেয়ার জাইলেম সৃষ্টির মাধ্যমে গাছের গুড়ির মধ্যে যে লাল দাগ পড়ে তাকে বলে — বর্ষ বলয়।

বর্ষ বলয় কোন ধরনের উদ্ভিদে হয়ে থাকে? — পত্র পতনশীল উদ্ভিদে।

যে সকল উদ্ভিদ কাষ্ঠল, সাধারণত কাণ্ডহীন এবং গোড়া থেকে অনেক শাখা–প্রশাখা বের হয়ে ঝোপে পরিণত হয় তাকে কী বলে? — গুল্ম জাতীয় উদ্ভিদ।

কোনগুলো গুল্মজাতীয় উদ্ভিদ? — জবা, রঙ্গন, গন্ধরাজ, গোলাপ, লেবু ইত্যাদি।

উপগুল্ম উদ্ভিদ কী? — গুল্ম অপেক্ষা ছোট আকারের কাষ্ঠল উদ্ভিদ।

কোনগুলো উপগুল্ম উদ্ভদি? — কাল্কাসুন্দা, আঁশশেওড়া ইত্যাদি।

নরম কাণ্ডবিশিষ্ট উদ্ভিদ কে কী বলে? — বীরুৎ বা হার্ব উদ্ভিদ।

ধান, গম, সরিষা, কচুরিপানা, লাউ, কুমড়ো, শিম ইত্যাদি কোন জাতীয় উদ্ভিদ? — বীরুৎ বা হার্ব।

আয়ুস্কাল অনুসারে বীরুৎ জাতীয় উদ্ভিদকে কয়ভাগে ভাগ করা হয়েছে? — ৩ ভাগে।

যেসকল উদ্ভিদ বছরে কোনো একটি নিদির্ষ্ট সময়ে জন্মে এবং একবার ফল দিয়ে মরে যায় তাকে বলে — বর্ষজীবী / একবর্ষবীজী উদ্ভিদ।

ধান, গম, ভুট্টো ইত্যাদি কোন জাতীয় উদ্ভিদ? — একবর্ষজীবী উদ্ভিদ।

দ্বিবর্ষজীবী উদ্ভিদ কোনগুলো? — মুলা, বাধাকপি ইত্যাদি।

বহুবর্ষজীবী উদ্ভিদের উদাহরণ কোনগুলো? — দুর্বা ঘাস, আদা, হলুদ ইত্যাদি।

লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? — গুল্ম।

ফুল ও ফল ধারণ অনুযায়ী উদ্ভিদ জগতকে কয়ভাগে ভাগ করা হয়েছে? — ২ ভাগে (সপুষ্পক ও অপুষ্পক)।

যে সকল উদ্ভিদে কখনো ফুল ও ফল হয়না তাদের বলা হয় — অপুষ্পক উদ্ভিদ।

ক্লোরেলা, মর্স, ফার্ন ইত্যাদি কি ধরনের উদ্ভিদ? — অপুষ্টির উদ্ভিদ।

সমাঙ্গদেহী উদ্ভিদ বলে — যাদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না।

স্বভোজী বা অটোফাইট উদ্ভিদের খাদ্য প্রণালী — নিজের খাদ্য নিজে তৈরি করে।

চা পাতার রেড ব্লাস্ট রোগের জন্যে দায়ী ধরা হয় কোনটিকে? — শৈবালকে।

পুকুরে ওয়াটার ব্লুম সৃষ্টি করে কোনটি? — শৈবাল।

ছত্রাককে পরভোজী বা মৃতজীবী বলার কারণ কোনটি? — দেহে ক্লোরোফিল না থাকায়।

পাউরুটি ও কেক তৈরিতে কোন অণুজীব ব্যবহার করা হয়? — ঈস্ট নামক ছত্রাক।

মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসাবে ব্যবহৃত হয় — ক্লোরোলা উদ্ভিদ।

উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে? — শৈবাল।

বাণিজ্যিক ভাবে বর্তমানে কোনটি থেকে পেনিসিলিন তৈরি করা হয়? — Penicillium chrysogenum

মিউকর কি? — একটি ছত্রাক।

ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ? — ছত্রাক।

ধানের বাদামী রোগ হয় কোনটির দ্বারা? — ছত্রাক দ্বারা।

'লেটব্লাইট' কোন ফসলের রোগ? — আলু।

'লালপচা' কোন ফসলের রোগ? — আখ।

একবীজপত্রী উদ্ভিদ কোনগুলো? — ভুট্টো, ধান, খেজুর, গম ইত্যাদি।

সকল সপুষ্পক উদ্ভিদ— স্বভোজী।

কোন শ্রেণির উদ্ভিদের ক্লোরোফিল নেই? — ছত্রাক।

ফার্ণ উদ্ভিদের উদাহরণ কোনগুলো? — ফণিমনসা, ঢেঁকিশাক ইত্যাদি।

দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় — ফার্ণ উদ্ভিদের।

সপুষ্পক উদ্ভিদকে আবার কয়ভাগে বিভক্ত করা হয়েছে? — ২ ভাগে (নগ্নবীজী ও আবৃতবীজী)।

যেসকল সপুষ্পক উদ্ভিদের বীজ হয় কিন্তু ফল হয়না তাদেরকে বলে? — নগ্নবীজী উদ্ভিদ।

সাইকাস, পাইনাস, নিটাম ইত্যাদি হলো — নগ্নবীজী উদ্ভিদ।

যেসকল উদ্ভিদের ফল ও বীজ হয়, তাদেরকে বলা হয় — আবৃতবীজী উদ্ভিদ।

আবৃতবীজী উদ্ভিদ কত প্রকার? — ২ প্রকার (একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী)।

যেসকল উদ্ভিদের বীজে ১ টি বীজপত্র থাকে তাদের — একবীজপত্রী বলে।

একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ — ধান, গম, ভুট্টো, ইক্ষু, তাল, নারিকেল, সুপারি, খেজুর ইত্যাদি।

যাদের বীজে দুটি বীজপত্র থাকে তারা হলো — দ্বিবীজপত্রী।

দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ — আম, জাম, কাঁঠাল, লিচু, ছোলা, শিম, মটর, মেহগনি ইত্যাদি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)