সাধারণ জ্ঞান : প্রোটোজোয়া

Article Stats 📡 Page Views
Reading Effort
383 words | 3 mins to read
Total View
580
Last Updated
27-May-2021 | 10:13 AM
Today View
0
প্রোটোজোয়া

ম্যালেরিয়া রোগের সৃষ্টির উৎস হিসেবে পূর্বে কি ধারণা করা হতো? — দূষিত বায়ুকে।

ম্যালেরিয়া (Malaria) শব্দের অর্থ কী? — দূষিত বাতাস।

ম্যালেরিয়া শব্দটা সর্বপ্রথম কে প্রয়োগ করেন? — টর্টি।

ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? — ফরাসি ডাক্তার চার্লস ল্যাভেরন (১৮৮০ সালে)।

ম্যালেরিয়া রোগের জীবাণু কোন মশা বহন করে? — অ্যানোফিলিস মশকী।

অ্যানোফিলিস (স্ত্রী মশকী) কিসের মাধ্যমে মানুষের শরীরে ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করে? — লালার মাধ্যমে।

আমাশয় কয় ধরনের হয়ে থাকে? — ২ ধরনের (ব্যাকটেরিয়া & অ্যামিবা ঘটিত)।

ব্যাকটেরিয়া ঘটিত আমাশয় কোনটি? — Shigella dysenteriae

অ্যামবিক ডিসেন্ট্রি কী? — Entamoeba histolytica নামক অ্যামিবা দিয়ে ঘটিত ডিসেন্ট্রি।

ম্যালেরিয়া শব্দটা কোন ভাষা হতে আগত? — ইটালিয়ান।

'স্ত্রী এ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে' — কার উক্তি? — মেজর রোনাল্ড রস।

বহু নিউক্লিয়াস যুক্ত ম্যালেরিয়া পরজীবীকে বলা হয় — সাইজন্ট।

কোন গাছের বাকল হতে 'কুইনাইন' আহরিত হয়? — সিংকোনা (সিল্কোনা)।

'সিল্কোনা' কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? — আমাশয়।

কোনটি রক্ত আমাশয়ের জীবাণু? — সিগেলা।

খাদ্য ও পানিবাহিত সংক্রামক রোগ কোনগুলো? — আমাশয়, কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, পোলিও, হেপাটাইটিস এ, ই ইত্যাদি।

বায়ুবাহিত সংক্রামক রোগ কোনগুলো? — হাম, ইনফ্লুয়েঞ্জা, গুটি বসন্ত, জল বসন্ত, নিউমোনিয়া, সার্স, ম্যাম্পস, মেনিনজাইটিস, ডিপথেরিয়া, হুপিংকাশি ইত্যাদি।

পতঙ্গবাহিত সংক্রামক রোগ কোনগুলো? — কালাজ্বর, ডেঙ্গুজ্বর, পীতজ্বর, ম্যালেরিয়া ইত্যাদি।

ভেক্টর কী? — যে সকল পতঙ্গ অন্য জীবের দেহে জীবাণু সংক্রমণ ঘটায়, তাদেরকে ভেক্টর বলে।

ভেক্টর হিসেবে এডিস মশা কারণে কোন রোগগুলো হয়ে থাকে? — ডেঙ্গুজ্বর, জিকাজ্বর, পীতজ্বর, চিকুনগুনিয়া।

কালাজ্বরের ভেক্টর কী? — সান্ড ফ্লাই (Sand fly)।

কোন রোগগুলো ছোঁয়াচে রোগ? — স্ক্যাবিস, কুষ্ঠ, হার্পিস ইত্যাদি।

যৌন সংস্পর্শে যে রোগগুলো হয়ে থাকে — এইডস, হেপাটাইটিস বি, সি, গনোরিয়া,সিফিলিস ইত্যাদি।

প্লেগ রোগের পোষক কোনটি? — ইঁদুর।

পোষক হিসেবে হাস, মুরগী, কবুতর, পাখি যে রোগটি ছড়ায়? — বার্ড ফ্লু।

সংক্রামক ব্যাধি হল — যক্ষ্মা।

কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? — গোদ।

কোন প্রাণী ফাইলেরিয়াসিস রোগ সৃষ্টি করে? — মশা।

রক্তে কোন এসিডের মাত্রা বেড়ে গেলে গোদ রোগ হয়? — ইউরিক এসিডের।

কোন রোগের ক্ষেত্রে বিশ্বে প্রথম কোয়ারন্টাইন প্রথা চালু হয়? — প্লেগ।

আধুনিক ইতিহাসে প্রথম কোয়ারন্টাইন প্রথা কবে চালু হয়? — ১৬৬৫ সালে।

তাপ দিয়ে পানিকে কীভাবে জীবাণুমুক্ত করা হয়? — পানি ফুটতে শুরু করার পর আরো ২০ মিনিট তাপ দিয়ে।

স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়? — ১৫ থেকে ২০ মিনিট।

ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি হল — কেমিক্যাল স্টেরিলাইজেশন।

সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার সবচেয়ে ভাল পদ্ধতি কোনটি? — অটোক্লোভ।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা