সাধারণ জ্ঞান : কামরুল হাসান [ আমাদের লোকশিল্প ]

Article Stats 📡 Page Views
Reading Effort
529 words | 3 mins to read
Total View
495
Last Updated
12-Nov-2021 | 10:38 AM
Today View
0
কামরুল হাসান

কামরুল হাসান কবে জন্মগ্রহণ করেন? — ১৯২১ সালের সালের ২রা ডিসেম্বর। 

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — কলকাতার তিনজিলা গোরস্তান রোডে।

তাঁর পৈতৃক নিবাস কোথায় ছিল? — পশ্চিমবঙ্গপট বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।

তাঁর শিক্ষাজীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। — ১৯৪৭ সালে কলকাতা চারুকলা ইনস্টিটিউট থেকে তিনি চিত্রকলা বিষয়ে গ্রাজুয়েট হন।

তিনি বাংলাদেশে স্থায়ীভাবে কবে ফিরে আসেন? — ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্ত হলে তিনি এদেশে চলে আসেন।

শিল্পাচার্য জয়নুল আবেদিনেট সাথে তিনি কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন? — ঢাকা আর্ট স্কুল। পরে এটা 'চারু ও কারুকলা ইনস্টিটিউট' নাম পায়।

পেশাজীবনে তিনি কি করতেন? — ১৯৬০ সাল পর্যন্ত আর্ট স্কুলে শিক্ষকতা, ১৯৬০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিসিক এর প্রধান আর্টিস্ট হিসেবে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণ কিভাবে? — মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের তথ্য ও বেতার দপ্তরের শিল্পবিভাগের প্রধানের দায়িত্ব পান। তবে তাঁর অঙ্কিত ইয়াহিয়া খানের জনোয়ার আকৃতির মুখমণ্ডল এবং নিচে ক্যাপশনে লিখা ছিল : 'এই জানোয়ারকে হত্যা করুন' যা খুবই প্রশংসিত হয়।

তাঁর কোন স্কেচটি স্বৈরাচার এরশাদে বিরোধী আন্দোলনকে বেগবান করে? — জাতীয় কবিতা পরিষদের মণ্ডপে বসে আঁকা 'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে'। 

কামরুল হাসান কবে, কোথায় মৃত্যুবরণ করেন? — ১৯৮৮ সালের ২রা ফেব্রুয়ারি ঢাকায়।

“আমাদের লোকশিল্প”
থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা

'মসলিম' কোন ভাষার শব্দ? — ফার্সি (পারসি) ভাষার।

'মসলিম' কোন ভাষার শব্দ থেকে জাত? — আরবি মরসিলি থেকে ফার্সি মসলিম জাত।

মসলিন কী? — অতি সূক্ষ্ম ও কার্পাস বস্ত্রবিশেষ।

মসলিন কাপড়ের সাথে কোথাকার কাপড়ের সাদৃশ্য কল্পনা করা হয়? — সম্ভবত প্রাচীন ব্যবিলনের মসৌলে নির্মিত সূক্ষ্ম মসৃণ বস্ত্রসদৃশ ঢাকায় তৈরি হয় মসলিন বস্ত্র। 

'জামদানী' কোন ভাষার শব্দ? — আরবি। 

জামদানী কী? — হাতে বুনে তাঁতে ফুলতোলা মিহি কপড়বিশেষ।

শহরতলী অর্থ কী? — শহরের উপকণ্ঠ।

শহর কোন শব্দ? — ফার্সি।

লোকশিল্প অর্থ কী? — লোক বা সাধারণ মানুষ কর্তৃক সৃষ্ট শিল্প।

কোনটি মোগল বাদশাহদের গর্বের ও বিলাসের বস্তু ছিল? — ঢাকার মসলিন।

জামদানী শাড়ির জন্য কোনটি প্রয়োহনীয়? — আর্দ্রতা।

খাদির বৈশিষ্ট্য কী? — এটি হাতে তৈরি করা হয়।

কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কী? — প্রতীকধর্মী।

কামরুল হাসানের ছবিতে কোন বিষয়ের প্রাধান্য আছে? — লোকজ ঐতিহ্যের।

'আমাদের লোকশিল্প' কোন শ্রেণির রচান? — প্রবন্ধ।

খাদ্যশস্যের পরে কোন জিনিসটি এদেশের মানুষের জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে? — কুটির শিল্প।

মসলিন তাঁতিরা কোথায় বাস করত? — ঢাকার অদূরে ডেমরায়।

মসলিন কারিগরের বংশধররা আছে বলে আমরা কী শাড়ি পাচ্ছি? — জামদানী।

কোন মৌসুমে সাধারণত নকশিকাঁথা সেলাই করা হয়? — বর্ষাকালে।

তাঁতশিল্প বাংলাদেশের কোন কোন জেলায় আছে? — ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা।

কোন নদীর তীরে জামদানী শাড়ির তাঁতশিল্প গড়ে উঠেছে? — শীতলক্ষ্যা। 

গ্রামবাসীরা যারা সুতা কাটে তাদের কি বলে? — কাটুনী।

খাদি কাপড় কোন আন্দোলন সাফল্যের স্বাক্ষর বহন করে? — স্বদেশী আন্দোলনের।

সিলেটের কোন অঞ্চলের মেয়েরা নিজেদের পরিধানের কাপড় নিজেরা তৈরি করে? — মাছিমপুর অঞ্চলের।

কাঁসা কী? — রাং ও তামার মিশ্রণে তৈরি ধাতু।

'ঐতিহ্য' শব্দের অর্থ কী? — অতীত গৌরবের বস্তু।

কাঠের খাট, পালংক, খুঁটি, দরজার নকশা আঁকাকে কি বলে? — হাসিয়া। 

কোন জেলায় কাঠের নৌকার কাজ সবচেয়ে ভাল ছিল? — বরিশাল।

কোন জেলার শীতল পাটি বিখ্যাত? — সিলেট।

কোন জেলার মাদুর বিখ্যাত? — খুলনা।

কোন এলাকার নবাব হাতির দাঁতের তৈরি শীতল পাটি ব্যবহার করতেন? — ঢাকা।

আমাদের দেশের মেয়েদের সহজাত গুণ কোনটি? — কাপড়ের পুতুল তৈরি করা।

খাদি তৈরির সুতা সাধারণত কীভাবে জোগাড় করা হয়? — বাড়ির পাশে তুলার গাছ লাগিয়ে। 

সোলা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনা কোন জিনিসে পাওয়া যায়? — পুতুল, টোপর ইত্যাদির মাধ্যমে। 

কয়েকশ গজ মসলিন কাপড় কিসের মধ্যে রাখা যেত? — আংটির ভেতর।

'প্রকৃতি' শব্দটির বিশেষণ রূপ কোনটি? — প্রাকৃত।

কুটিরশিল্প অর্থ কী? — সাধারণ মানুষের গৃহে তৈরি শিল্প। কুটির অর্থ কুঁড়েঘর। যে শিল্প গ্রাম বাংলার কুঁড়েঘর তথা সাধারণ মানুষের ঘরে তৈরি করা হয়, তাকে কুটিরশিল্প বলে। ইংরেজিতে একে বলে— Cottage Industry.

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা