নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ

Article Stats 💤 Page Views
Reading Effort
443 words | 3 mins to read
Total View
6K
Last Updated
28-Jun-2025 | 08:59 AM
Today View
0
নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বাবা ও মেয়ের মধ্যে একটি সংলাপ রচনা করো।


শাহানা : বাবা আজকের পেপার দেখেছ?

বাবা :  এখনো দেখিনি মা, কোনো বিশেষ খবর আছে কি?

শাহানা : এইচএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও তার পরিবারের গল্প আছে বাবা।

বাবা : বিশেষ কোনো ব্যাপার ছাড়া তুই তো আমায় বলতি না।

শাহানা : যে গ্রামে পরিবারটি থাকে সেখানে খুব কম বয়সেই মেয়েদের বিয়ে দেয়া হয়। কিন্তু ওই মেয়েটির প্রবল ইচ্ছা ও তার পরিবারের আগ্রহের কারণেই সে এইচএসসি পর্যন্ত আসতে পেরেছে। তার বাবার ইচ্ছা মেয়েকে আরো পড়াশোনা করানো।

বাবা : নারী শিক্ষার গুরুত্ব তাহলে মানুষ বুঝতে শিখেছে। সমাজের পরিবর্তন হচ্ছে।

শাহানা : হ্যা বাবা, প্রত্যন্ত অঞ্চলে ধারণাগুলো যেতে সময় লাগছে। কিন্তু সুফল আসতে শুরু করেছে; তাই না?

বাবা : ঠিকই বলেছিস, যে দেশের মানুষ নারীর ক্ষমতায়নকে এত শ্রদ্ধা করে; সে দেশে নারী শিক্ষা প্রসার তো সময়ের ব্যাপার মাত্র।

শাহানা : বাবা, তুমি কী সুন্দর করে বললে; আসলেই তো আমাদের দেশে নারীরা সব স্থানেই নেতৃত্বের ভূমিকা পালন করছে।

বাবা : শুধু দেশে নয় রে মা, পড়াশোনা করে মেয়েরা এখন বাইরেও যাচ্ছে। বিশ্বের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে বাংলাদেশের মেয়েরা নেতৃত্ব দিচ্ছে।

শাহানা : হ্যা বাবা, মেয়েরা তো এখন এভারেস্টেও চড়ছে।

বাবা : এগুলো সম্ভব হয়েছে শুধু পড়াশোনায় মেয়েদের অগ্রগতির কারণে।

শাহানা : অবৈতনিক শিক্ষা আর উপবৃত্তি এক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছে।

বাবা : আর্থিকভাবে অসচ্ছল মানুষও এখন মেয়েদের পড়ানোর চেষ্টা করছে।

শাহানা : সব মেয়েরা পড়াশোনা করছে, ভাবতেই ভালো লাগছে।

বাবা : তোকেও অনেক পড়াশোনা করতে হবে।

শাহানা : বাবা, তাহলে আমাকে তুমি বাইরে পড়তে পাঠাবে নিশ্চয়ই।

বাবা : তুই যদি সেই সুযোগ করতে পারিস, তবে অবশ্যই বাইরে পড়তে পাঠাব।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা