১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
238 words | 2 mins to read
Total View
22.9K
Last Updated
11-Nov-2021 | 10:57 AM
Today View
0
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি করো।


বর্ষা : আমার মনটা ভালো নেই রে; কাল ‘স্টপ জেনোসাইড’ দেখার পর থেকেই খুব কষ্ট হচ্ছে।

বশির : জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’? দেখেছি, আমারও কষ্ট হয়েছে।

বর্ষা : মানুষ এত নিষ্ঠুর হতে পারে কীভাবে?

বশির : মুক্তিযুদ্ধ সে কারণেই হয়েছে।

বর্ষা : আসলে আমাদের সবরকমের মুক্তি দরকার ছিল।

বশির : তার জন্য আমাদের ত্যাগও কিন্তু অনেক বড়।

বর্ষা : ২৫শে মার্চের রাতের গণহত্যা নাকি পৃথিবীর অন্যতম গণহত্যার একটি ।

বশির : দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার সঙ্গে এটিকে তুলনা করা হয়।

বর্ষা : এমন নিষ্ঠুরতা সহ্য করা যায় না।

বশির : বঙ্গবন্ধু শান্তির পথে সমাধানের অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু পাকিস্তানিদের কৌশল বুঝতে পেরে তিনি ৭ই মার্চের ভাষণেই যুদ্ধের ডাক দিয়েছেন।

বর্ষা : আহ! ওই ভাষণ শুনলে কেমন গায়ের রক্ত গরম হয়ে ওঠে। এখন যুদ্ধ হলে অবশ্যই আমি যুদ্ধে যেতাম।

বশির : সত্যিই বঙ্গবন্ধুর মতো মানুষের নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সম্ভব হতো না।

বর্ষা : শুনলাম প্রত্যেক বিভাগীয় শহরে নাকি একটা করে মুক্তিযুদ্ধ জাদুঘর হবে।

বশির : দ্যাখ, সারাদেশেই তো মুক্তিযুদ্ধ হয়েছে; ঢাকার একটা জাদুঘরে সেগুলো সব সংরক্ষণ করা সম্ভব নয়।

বর্ষা : আমাদের এখানেও তো একটা বদ্ধভূমি আছে। তাছাড়া এখানে ভয়াবহ যুদ্ধও হয়েছে।

বশির : এ কারণেই প্রথমে বিভাগীয় শহরে ও পরে জেলায় জেলায় একটি করে মুক্তিযুদ্ধ জাদুঘর হওয়া প্রয়োজন।

বর্ষা : আসলে পড়ে জানার চেয়ে দেখে অনেক তাড়াতাড়ি জানা যায়। চোখের সামনে মুক্তিযুদ্ধের চিহ্ন দেখতে পেলে একটা অন্যরকম অনুভূতি হবে।

বশির : সে কারণেই মুক্তিযুদ্ধ জাদুঘর খুব প্রয়োজন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)