বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধুর সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
284 words | 2 mins to read
Total View
17.2K
Last Updated
12-Nov-2021 | 08:52 AM
Today View
0
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে দুই বন্ধুর কথোপকথন তৈরি করো।


রাশেদ : কী অসহ্য গরম পড়েছে দেখেছ?

শাহীন : হ্যা, মনে হচ্ছে চামড়া পুড়ে যাবে।

রাশেদ : আগে তো এমন ছিল না। এখন দেখছি গ্রীষ্মের আগেই অসহ্য গরম শুরু হয়ে যায়।

শাহীন : কারণ টা বলতে পারবে?

রাশেদ : কারণ তো একটাই, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি।

শাহীন : কিন্তু দিন দিন পৃথিবী এত উষ্ণ হচ্ছে কেন?

রাশেদ : অক্সিজেনের মাত্রা হ্রাস ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি – এটাই উষ্ণতা বাড়ার মূল কারণ।

শাহীন : আচ্ছা, কেন এমন হচ্ছে বলো তো?

রাশেদ : পৃথিবীর কলকারখানাসহ যানবাহনের ধোয়া ও বৃক্ষ নিধনের ফলে অক্সিজেন কমছে।

শাহীন : আর কার্বন ডাইঅক্সাইড?

রাশেদ : অক্সিজেন কমলে স্বভাবতই কার্বন ডাইঅক্সাইড বাড়বে। আর কার্বন ডাইঅক্সাইড বাড়লে তাপমাত্রাও বাড়বে।

শাহীন : এর ফলে পৃথিবীর অনেক ক্ষতি হতে পারে, তাই না।

রাশেদ : অবশ্যই। উষ্ণতা বাড়লে মেরু অঞ্চলের বরফ গলবে। আর বরফ গললে সাগরের পানির পরিমাণও বেড়ে যাবে।বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ, মালদ্বীপের মতো অনেক দেশ সাগরে ডুবে যাবে।

শাহীন : বলো কী? তাহলে তো জলবায়ু পরিবর্তন পৃথিবীর জন্য মারাত্মক হুমকির ব্যাপার।

রাশেদ : শুধু তাই নয় ৷ বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে।

শাহীন : তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী?

রাশেদ : সচেতনতা। মানুষ সচেতন হলে এর প্রভাব ধীরে ধীরে কমে আসবে।

শাহীন : যেমন বৃক্ষ নিধন বন্ধ করা, বৃক্ষরোপণ করা, ধোয়া নিঃসরণকারী কারখানার বিকল্প উৎপাদন পদ্ধতির ব্যবস্থা করা এইতো?

রাশেদ : হ্যা, এগুলো করতে পারলে পৃথিবীর আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে।

শাহীন : তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগল বন্ধু।

রাশেদ : শুধু নিজে সচেতন হলেই চলবে না। অন্যকেও সচেতন করতে হবে।

শাহীন : হ্যা বন্ধু, আমরা একটি সংগঠন করব। এর কাজ হবে মানুষকে সচেতন করা।

রাশেদ : চমৎকার আইডিয়া। আমিও থাকব তোমার সাথে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Jannat Mushtari 23-Jan-2026 | 08:04:39 PM

helpful

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ২ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৫ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৬ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৭ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৮ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার