প্রাচীন মতাবলম্বী শ্বশুর ও আধুনিক জামাতার মধ্যে স্যাটেলাইট চ্যানেল নিয়ে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
127 words | 1 min to read
Total View
197
Last Updated
23-Feb-2026 | 04:21 PM
Today View
0
প্রাচীন মতাবলম্বী শ্বশুর ও আধুনিক জামাতার মধ্যে স্যাটেলাইট চ্যানেল সম্পর্কে আলোচনার সংলাপ বর্ণনা করো।


শ্বশুর : আজকাল যে টেলিভিশনে কী সিরিয়াল-টিরিয়াল দেখায়, সংসারের মধ্যে শুধু মানসিক সংঘর্ষ।

জামাতা : এটাই তো বর্তমান বাস্তবতা বাবা।

শ্বশুর : কী যে বলো জামিল? সময় কী এতটাই পাল্টে গেছে?

জামাতা : হুঁ বাবা। আপনাদের সময়ের সেই যৌথ পরিবারের ধারণাটি এখন ভেঙে পড়েছে।

শ্বশুর : কী বলো? এখনো তো বাঙালি পরিবারের একজনের আয়ে দশজনের সংসার চলছে

জামাতা : না বাবা, এখন ছোট পরিবারের ধারণাটি খুব জনপ্রিয়।

শ্বশুর : যতই জনপ্রিয় বলো না কেন, আখেরে কিন্তু সুখে-দুঃখে সব একসাথেই গলা জড়িয়ে কাঁদে।

জামাতা : সেইদিন আর থাকবে না বাবা, প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরাই তখন আলাদা হয়ে যাবে, কী পছন্দে, কী সিদ্ধান্ত গ্রহণে।

শ্বশুর : কী যে বলো? বাঙালির ছেলেমেয়েরা বাপ-মা ছাড়া চলে নাকি?

জামাতা : চলবে বাবা, বর্তমানে তাই চলছে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)