বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 💤 Page Views
Reading Effort
330 words | 2 mins to read
Total View
19.9K
Last Updated
13-Dec-2025 | 02:22 PM
Today View
0
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর কথোপকথন রচনা করো।


সাফেনা : মৌমিতা কেমন আছ?

মৌমিতা : আমি ভালো আছি। তুমি কেমন আছ?

সাফেনা : আমিও ভালো আছি। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো ।

মৌমিতা : তা প্রায় দুমাস হবে । আচ্ছা এবার বাংলা নববর্ষে তুমি কী কী করলে?

সাফেনা : এবারের নববর্ষে আমি ও আমার বন্ধুরা মিলে অনেক মজা করেছি। সকালবেলা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। এরপর নববর্ষ উপলক্ষে বৈশাখি মেলার বিভিন্ন দোকান ঘুরে দেখেছি, নাগরদোলা উঠেছি, বন্ধুদের সাথে ঝালমুড়ি খেয়েছি আরও কত্তো কী! কিছু কেনাকাটাও করেছি। তুমি কীভাবে পালন করলে বাংলা নববর্ষ?

মৌমিতা : সকালবেলা বন্ধুদের সঙ্গে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। এরপর আমাদের বিভাগ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তুমি কী কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলে?

সাফেনা : হ্যা। আমি একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। তুমি?

মৌমিতা : আমি সম্মিলিত গান গাওয়ায় অংশ নিয়েছিলাম। সমস্বরে গেয়ে উঠেছিলাম— এসো হে বৈশাখ, এসো এসো। অনুষ্ঠানে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি।

সাফেনা : খুবই চমৎকার। আমাদের অনুষ্ঠানেও বাউল গান, জারি গান, সারি গানের আয়োজন করা হয়েছিল। সত্যিই গানগুলো শুনতে খুব ভালো লাগে।

মৌমিতা : আমারো খুব ভালো লাগে। আগামী নববর্ষে আমরা একসঙ্গে অংশ নেব। তুমি কি বলো?

সাফেনা : অবশ্যই। আমরা একঙ্গে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে তাল মিলিয়ে নববর্ষ উদযাপন করবো। ভালো থেকো মৌমিতা ৷

মৌমিতা : তুমিও ভালো থেকো সাফেনা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা