সাধারণ জ্ঞান : মুহম্মদ এনামুল হক [ বাংলা নববর্ষ ]

Article Stats 📡 Page Views
Reading Effort
379 words | 3 mins to read
Total View
821
Last Updated
29-Dec-2021 | 05:48 AM
Today View
0
মুহম্মদ এনামুল হক

মুহম্মদ এনামুল হকের জন্মতারিখ কত সালে? — ১৯০২ সালে। 

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — বখতপুর গ্রাম, ফটিকছড়ি, চট্টগ্রামে। 

তিনি কোন সাহিত্যকর্মগুলো রচনা করেছেন? — 'চট্টগ্রামী বাঙ্গালার রহস্যভেদ', 'আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য', 'বঙ্গে সুফী প্রভাব', 'ব্যাকরণ মঞ্জুরী', 'মুসলিম বাঙ্গালা সাহিত্য', 'মনীষা মঞ্জুষা' (১ম ও ২য় খণ্ড)। 

তিনি তাঁর রচনাগুলোর জন্য কী কী সাহিত্য পুরুস্কার লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৪), প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৬), সিতারা ই ইমতিয়াজ পুরস্কার (১৯৬৬), একুশে পদক (১৯৭৯), শেরে বাংলা সাহিত্য পুরস্কার (১৯৮০), মুক্তধারা সাহিত্য পুরস্কার (১৯৮১)।

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৬ ই ফেব্রুয়ারি, ১৯৮২ ; ঢাকায়।

'বাংলা নববর্ষ' থেকে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা 

'বাংলা নববর্ষ' প্রবন্ধের রচয়িতার নাম কী? — মুহম্মদ এনামুল হক।

'বাংলা নববর্ষ' প্রবন্ধটির মূল নাম কী? — 'বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ'। 

'বাংলা নববর্ষ' প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থে অন্তর্ভুক্ত? — 'মনীষা মঞ্জুষা'। ('মনীষা মঞ্জুষা' গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে 'বাংলা নববর্ষ' প্রবন্ধটি সংকলিত। 

'ট্রেডিশন' বলতে কী বুঝায়? — ঐতিহ্য ; দীর্ঘদুন ধরে চলে এসেছে এমন রীতি কে ট্রেডিশন বলে।

'নববর্ষ' মানে কী? — নতুন বছরের আগমন উপলক্ষে বছরের প্রথম দিন অনুষ্ঠিত উৎসবের নাম।

পৃথিবীর সব নতুন বছর কী একই সময়ে অনুষ্ঠিত হয়? — না। 

পৃথিবীময় চালু ছিল বা আজো চালু আছে কী? — অব্দ বা বছর।

নববর্ষ উপলক্ষে প্রতিপালিত অনুষ্ঠানগুলোকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়? — ২ টি। যথা— (সর্বজনীন ও স্থানীয় অনুষ্ঠান)। 

বাংলা নববর্ষের 'সর্বজনীন অনুষ্ঠান' নামে চিহ্নিত করা হয় কোন অনুষ্ঠানকে? — যে সমস্ত অনুষ্ঠান 'স্থান' ও 'পাত্র' সাপেক্ষ নয়।

'আল্লা মেঘ দে, পানি দে' বলে হাহাকার তোলে কোন অঞ্চলের মানুষ? — উত্তরবঙ্গের মানুষজন।

'চৈত্র মাসে শস্য বুনলে সো শস্য ফলে না' —এটি কী ধরনের ধারণা? — লৌকিক ধারণা।

উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় বৈশাখ মাসে সবচেয়ে বড় মেলা হয় কোথায়? — নেক মর্দানে। 

'পুন্যাহ' শব্দের মৌলিক অর্থ কী? — পুন্য কাজ অনুষ্ঠানের পক্ষে জ্যোতিষ শাস্ত্রানুমোদিত প্রশস্ত দিন। 

জমিদার কর্তৃক প্রজাদের কাছ থেকে নতুন বছরের খাজনা আদায় করার প্রারম্ভিক অনুষ্ঠানসূচক দিনকে কী বলা হয়? — পুন্যাহ।

'ঐতিহ্য' শব্দটি কোন ভাষা থেকে আগত? — সংস্কৃত।

'হালখাতা' কী? — পয়লা বৈশাখের একটি সর্বজনীন আচরণীয় রীতি। নতুন বাংলা বছরের হিসাব পাকাপাকিভাবে ঠুকে রাখার জন্য ব্যবসায়ীদের নতুন খাতা খোলা এক আনুষ্ঠানিক উদ্যোগ।

বাঙালির কোন দুটি অনুষ্ঠান একই অনুষ্ঠানের এপিঠ–ওপিঠ? — পুন্যাহ ও হালখাতা।

পৃথিবীব্যাপী নর–নারী নববর্ষে কী অনুভব করে? — জীবন ধারণের একটা কালচক্র সম্পূর্ণ আবর্তীত এবং আর একটা কালচক্র সবে আবর্তনোদ্যত।

নববর্ষের অনুষ্ঠানে কীসের প্রাধান্য লাভ করে? — আশা, নিরাশা, আনন্দ, উল্লাস অথবা ধর্ম। 

বাংলাদেশের চাষিরা বৈশাখ মাসে কোন জাতের ধান চাষ করে? — আমন ধান চাষ করে।

পয়লা বৈশাখ বাঙালিকে কীসের আহ্বান জানায়? — অতীতের দুঃখ কষ্ট ভুলো নতুনের আহ্বান।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)