সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

Article Stats 📡 Page Views
Reading Effort
1,139 words | 7 mins to read
Total View
10.9K
Last Updated
09-May-2021 | 12:33 PM
Today View
0

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ

বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষায় মর্যাদা দিয়েছে – সিয়েরালিওন।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন? – বেনিনে।

সাম্প্রতিককালে জাতিসংঘের যে সংস্থায় বাংলাদেশ নির্বাচিত হয়েছে – জাতিসংঘ মানবাধিকার সংস্থা।

বাংলাদেশ কোন বছর কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? – ১৯৭২ সালে।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সশস্ত্র বর্তমানে কয়টি দেশে কর্মরত রয়েছে? – ১১টি দেশ।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয়? – ২ ডিসেম্বর ‘৯৭।

জাতিসংঘের কোন সংস্থায় বাংলাদেশ সর্বোচ্চ পদ পেয়েছে? – এসকাপ।

গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত প্রথম চুক্তি হয় কত সালে? – ১৯৭৭ সালে।

কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? – ১৯৭৪ সালে।

বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? – ফ্রান্স।

কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? – UNESCO

বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? – কমনওয়েলথ।

বাংলাদেশ কমনওয়েলথ-এর সদস্য পদ লাভ করে কত সালে? – ১৮ এপ্রিল ১৯৭২।

বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? – ৩২তম।

বাংলাদেশ কমনওয়েলথ যোগদানের প্রতিবাদে কোন দেশ কমনওয়েলথ ত্যাগ করেছিল? – পাকিস্তান।

বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক নির্বাচিত হয় কবে? – ১৭ অক্টোবর ১৯৭২।

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? – ১৩৬তম।

[জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির নিয়মানুযায়ী একাধিক দেশ একই সময়ে সদস্যপদ পেলে দেশগুলোর প্রথম বর্ণ অনুযায়ী সদস্যপদ ক্রমবিন্যাস করা হয়। এ হিসেবে বাংলাদেশ ১৩৬তম সদস্য রাষ্ট্র; কেননা একই সময়ে সদস্য হওয়া অন্য দুটি রাষ্ট্র যথাক্রমে গিনি বিসাও ও ঘানা হতে বাংলাদেশ রাষ্ট্রটির ‘B’ বর্ণটি আগে।]

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? – ১৭ সেপ্টেম্বর ১৯৭৪।

বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে? – ২৯তম অধিবেশন।

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কবে? – ১৯৮৬ সালে। (৪১তম অধিবেশন)

কোন বাংলাদেশী জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম সভাপতিত্ব করেন? – হুমায়ুন রশীদ চৌধুরী।

বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা স্বস্তি পরিষদে কতবার সদস্য পদ লাভ করে? – ২ বার।

বাংলাদেশ প্রথশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে কবে? – ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৮-৮০ মেয়াদে)

বাংলাদেশ দ্বিতীয় বারের মত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে? – ১৪ অক্টোবর ১৯৯৯ সালে। (২০০০-২০০১ মেয়াদে)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কোন তারিখে? – ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ (২৯তম অধিবেশন)

কোন কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ঢাকায়? – CIRDAP, IJSG, SAIC, SMIC, IUTA, AP, ICDDR’B.

OIC এর চতুর্দশ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন বাংলাদেশে কত সালে অনুষ্ঠিত হয়? – ১৯৮৩।

জাতিসংঘের কোন মহাসচিব প্রথম বাংলাদেশ সফল করেন? – ড. কূট ওয়েল্ডহেইম (অস্ট্রিয়া), ১৯৮৩ সালে।

বাংলাদেশ কত সাল হতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে আসছে? – ১৯৮৮ সাল থেকে। (প্রথম মিশন UNIMOG)

IPU এর বর্তমান প্রেসিডেন্ট কে? – সাবের হোসেন চৌধুরী (প্রথম বাংলাদেশী, ১৩১তম সম্মেলনে, ২৮তম ১৬ অক্টোবর ২০১৪)।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএর) বর্তমান চেয়ারম্যান কে? – শিরীন শারমিন চৌধুরী। (৯ অক্টোবর ২০১৪, তিন বছরের জন্য)

জাতিসংঘ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন পুরস্কার দেয়া হয়? – সাউথ কো-অপারেশন ভিশনারী অ্যাওয়ার্ড। (পুরস্কার প্রধান ২২ নভেম্বর ২০১৪)

কোন বাংলাদেশী অস্কার পুরস্কার ২০১৫-এ শিরোপা অর্জন করে? – নাফিস বিন জাফর (’হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন টু’ সিনেমায় ব্যবহৃত ডিজিটাল বিধ্বংসী ইফেক্টস তৈরির স্বীকৃতি হিসেবে কারিগরি বিভাগে যৌথভাবে এ পুরস্কার পান)

প্রথম বাংলাদেশী হিসেবে কে সেভেন সামিট জয় করেন কে? – ওয়াসফিয়া নাজরীন।

সম্প্রতি কবে বাংলাদেশ OPCW-এর নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়? – ২ ডিসেম্বর ২০১৫. ২০তম অধিবেশনে (২০১৬-২০১৮ মেয়াদের জন্য)।

কোন বাংলাদেশী বিজ্ঞানী ছত্রাক ও পাটের জীবন রহস্য আবিষ্কার করেন? – অধ্যাপক মাকসুদুল আলম। (১৮ আগস্ট ২০১৩)

আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ

কমনওয়েলথ – ১৮ এপ্রিল ১৯৭২
IMF – ১০ মে ১৯৭২
WHO – ১৭ মে ১৯৭২
UNCTAD – ২০ মে ১৯৭২
ILO – ২২ জুন ১৯৭২
পুর্নগঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (IBRD) – ১৭ আগস্ট ১৯৭২
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) – ১৭ আগস্ট ১৯৭২
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) – ২৭ সেপ্টেম্বর ১৯৭২
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক – ১৭ অক্টোবর ১৯৭২
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (UNESCO) – ২৭ অক্টোবর ১৯৭২
FAO – ১৩ নভেম্বর ১৯৭২
NAM (জোট নিরপেক্ষ আন্দোলন) – ১৯৭২
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) – ১১ ডিসেম্বর ১৯৭২
গ্যাট (GATT) – ১৬ ডিসেম্বর ১৯৭২
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) – ৭ ফেব্রুয়ারি ১৯৭৩
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) – ১৩ ফেব্রুয়ারি ১৯৭৩
এশিয়া উন্নয়ন ব্যাংক (ADB) – ১৪ মার্চ ১৯৭৩
রেডক্রস ও রেড ক্রিসেন্ট – ৩১ মার্চ ১৯৭৩
এসকাপ (ESCAP) – ১৭ এপ্রিল ১৯৭৩
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) – ২৪ আগস্ট ১৯৭৩
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU) – ৫ সেপ্টেম্বর ১৯৭৩
ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) – ১৪ আগস্ট ১৯৭৪
জাতিসংঘ – ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
OIC – ১৯৭৪
আল কুদুস কমিটি – ১২ জুলাই ১৯৭৫
আন্তর্জাতিক পর্যটন সংস্থা (WTO) – ১৯৭৫
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO) – ২৭ মে ১৯৭৬
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) – ১৮ জুন ১৯৭৬
আন্তর্জাতিক ফুটবল সংস্থা (FIFA) – ১৯৭৬
আন্তর্জাতিক পুলিশ সংস্থা (INTERPOL) – ১৪ অক্টোবর ১৯৭৬
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) – ৩০ নভেম্বর ১৯৭৭
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (১ম বার) – ১০ নভেম্বর ১৯৭৮
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (২য় বার) – ১৪ অক্টোবর ১৯৯৯
বিশ্ব অলিম্পিক – ১৫ ফেব্রুয়ারি ১৯৮০
ICSID – ৬ এপ্রিল ১৯৮০
সিরডাপ (CIRDAP) – ৮ এপ্রিল ১৯৮৭
বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা (MIGA) – ১২ এপ্রিল ১৯৮৮
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO) – ১৬ ফেব্রুয়ারি ১৯৯২
ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট সংস্থা (IMSO) – ১৭ সেপ্টেম্বর ১৯৯৩
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) – ১ জানুয়ারি ১৯৯৫
বিমসটেক (BIMSTEC) – ৬ জুন ১৯৯৭
উন্নয়নশীল-৮ (D-8) – ১৫ জুন ১৯৯৭
অ্যাসোসিয়েশন অব এশিয়ান পার্লামেন্টারি ফর পিস (AP) – ৪ সেপ্টেম্বর ১৯৯৯
আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO) – ৪ জুলাই ২০০১
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) – ১৬ জুলাই ২০০৪
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF) – ২৮ জুলাই ২০০৬
এশিয়া ইউরোপ মিটিং (ASEM) – ৮ নভেম্বর ২০১২

বর্তমানে বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার নির্বাচিত সদস্য

জাতিসংঘ মানবাধিকার সংস্থা – সদস্য
সিডও – চেয়ারম্যান
IFAD – চেয়ারম্যান
জাতিসংঘ শান্তি রক্ষার বিশেষ কমিশন – সদস্য
কমনওয়েলথ পার্লমেন্টারী অ্যাসোসিয়েশন – সভাপতি
OPCW – নির্বাহী সদস্য
এসকাপ – সদস্য
জাতিসংঘ পঞ্চম কমিটি – সভাপতি
UNICEF – কার্যকরী সদস্য
ICC (International Cricket Council) – নির্বাহী বোর্ডের সদস্য
ইন্টার-পার্লমেন্টারী অ্যাসোসিয়েশন – চেয়ারম্যান

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ

বাংলাদেশ প্রথম কোন মিশনে কাজ করে? – United Nations Iran-Iraq Military Observer Group (UNIMOG)

বর্তমানে জাতিসংঘের কতটি শান্তিমিশনে বাংলাদেশের সৈন্য রয়েছে? – ১২টি।

বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করে আসছে? – ১৯৮৮ সাল।

বাংলাদেশ এ পর্যন্ত জাতিসংঘের শান্তি মিশনে কতজন বাংলাদেশী সৈন্য অংশ গ্রহণ করে? – ১,১৮,৯৮৫ জন।

জাতিসংঘের কোন মিশনে বাংলাদেশী নারীরা প্রথম অংশ গ্রহণ করে? – UNIAET (পূর্ব তিমুর)

কোন বাংলাদেশী নারী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নেতৃত্ব দেন? – এসপি মিলি বিশ্বাস।

জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে কোন দেশ প্রথম? – বাংলাদেশ।

বাংলাদেশ এ পর্যন্ত জাতিসংঘের কতটি শান্তি মিশনে অংশ গ্রহণ করেছে? – ৫৪টি।

বাংলাদেশ এ পর্যন্ত জাতিসংঘের কতটি দেশে শান্তি মিশনে অংশ গ্রহণ করেছে? – ৩৯টি দেশে।

বাংলাদেশ পুলিশ এ পর্যন্ত জাতিসংঘের কতটি শান্তি মিশনে কত জন সৈন্য পাঠায়? – ১৭টি মিশনে, ৪০৫৭ জন।

এভারেস্ট বিজয়

প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী কে? – মুসা ইব্রাহিম, লালমনিরহাট (২৩ মে ২০১০)।

দ্বিতীয় বাংলাদেশী এভারেস্ট বিজয়ী কে? – এম এ মুহিত, ভোলা (২১ মে ২০১১)।

বাংলাদেশ কততম এভারেস্ট বিজয়ী দেশ? – ৬৭তম।

এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কে? – নিশাত মজুমদার (১৯ মে ২০১২)। [দ্বিতীয় ওয়াসফিয়া নাজরীন, ২৬ মে ২০১২]

প্রথম বাঙালী এভারেস্ট বিজয়ী কে? – সত্যব্রত দাশ, ভারত (১৯ মে ২০০৪)

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা