সাধারণ জ্ঞান : বাংলাদেশের জাতীয় অর্জন

Article Stats 📡 Page Views
Reading Effort
825 words | 5 mins to read
Total View
2.3K
Last Updated
09-May-2021 | 12:33 PM
Today View
0

বাংলাদেশের জাতীয় অর্জন

বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? – ১৭ জানুয়াররি ১৯৭২।

কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? – প্রথম ৪টি।

১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন? – নিশাত মজুমদার।

বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা কে? – কাজী নজরুল ইসলাম।

আমার ভইয়ের রক্তে রাঙানো ------ গানটির সুরকার – আলতাফ মাহমুদ।

বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? – ২ মার্চ, ১৯৭১।

বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? – ১৪ ডিসেম্বর।

বাংলাদেশের জাতীয় প্রতীক ও পতাকা

জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন কে? – শিব নারায়ণ দাস। (শিব নারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে সানাউল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১নং রুমে এ নকশা তৈরি করেন)।

বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কে? – কামরুল হাসান।

বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? – মেজর জেমস রেনেল।

বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? – ২ মার্চ, ১৯৭১। (ঢাবির বটতলায় আ.স.ম আব্দুর রব উত্তোলন করেন) (পতাকা দিবস – ২ মার্চ)।

জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে, কোথায় এবং কে করেন? – ৩ মার্চ ১৯৭১ সালে, পল্টন ময়দানে, শাহজাহান সিরাজ।

বিদেশে প্রথম কোন মিশন কে, কবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন? – ১৮ এপ্রিল, ১৯৭১ সালে, কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার প্রধান জনাব এম. হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং পতাকা উত্তোলন করেন।

বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? – ১৭ জানুয়ারী ১৯৭২।

বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? – ১০ : ৬ বা ৫ : ৩

জাতীয় পতাকা বিধি কোন সালে প্রণীত হয়? – ১৯৭২ সালে।

বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের জাতীয় পতাকার সাদৃশ্য আছে? – জাপানের।

বাংলাদেশের জাতীয সংগীত

বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর

’আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? – গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান ৪৬-এর ‘স্বদেশ’ শীর্ষক প্রথম গীতি।

প্রথম কবে কোন পত্রিকায় ‘আমার সোনার বাংলা’ প্রকাশিত হয়? – ১৯০৫ সালে (বাংলা ১৩১২) ‘বঙ্গদর্শন’ পত্রিকায়।

সংবিধানের কত নং অধ্যাদেশে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? – ৪.১নং অধ্যাদেশে।

‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ – বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে কখন গ্রহণ করা হয়? – ৩ মার্চ ১৯৭১ সালে (বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রে)।

‘আমার সোনার বাংলা’ কবিতাটির কত চরণ জাতীয় সঙ্গীতে গৃহীত হয়েছে? – ১০ চরণ। (কবিতাটি মোট ২৫ চরণ)। (রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম চার চরণ।)

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয় কবে, কোথায়?৭ মার্চ ১৯৭১, রেসকোর্স ময়দানে।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক কে? – সৈয়দ আলী আহসান।

১৯০৫ সালে রচিত ‘আমার সোনার বাংলা’ রচনার মুখ্য উদ্দেশ্য কী ছিল? – পূর্ব ও পশ্চিম উভয় বঙ্গকে একত্রীভূত করা।

বাংলাদেশের জাতীয় কবি

বাংলাদেশের জাতীয় কবির নাম কী? কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কী এবং কত সালে প্রকাশিত হয়? – মুক্তি, বঙ্গীয় মুসলিম সাহিত্য প্রত্রিকায় জুলাই ১৯১৯ সালে।

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গদ্য কী এবং কত সালে প্রকাশিত হয়? – বাউন্ডেলের আত্মকাহিনী, সওগাত পত্রিকায় মে ১৯১৯ সালে।

কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কী? – অগ্নীবীণা, ১৯২২ সালে।

কাজী নজরুল ইসলামকে নাগরিকত্ব ও একুশে পদক প্রদান করা হয় কবে? – ১৯৭৪ সালে। (ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সন্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান-৯ ডিসেম্বর ১৯৭৪)।

কোন তারিখে কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয়? – ২৪ মে ১৯৭২।

বাংলাদেশের জাতীয় দিবস

বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? – ২৬ মার্চ। (এই দিনকে জাতীয় দিবস হিসেবেও পালন করা হয়)

২৬ মার্চকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় কত সালে? – ১৯৮০ সালে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয় কোন তারিখে? – ২১ ফেব্রুয়ারি। (UNESCO ১৭ নভেম্বর ১৯৯৯, ৩১তম বৈঠকে এ ঘোষণা দেয়।)

বাংলাদেশের বিজয় দিবস কোনটি? – ১৬ ডিসেম্বর।

বাংলাদেশের জাতীয় দিবসসমূহ

  1. জাতীয় ভোক্তা অধিকার দিবস – ১৯ জানুয়ারি।
  2. জাতীয় শিক্ষক দিবস – ১৯ জানুয়ারি।
  3. শহীদ দিবস/মার্তৃভাষা দিবস – ২১ ফেব্রুয়ারি। [১৯৬৫ সালের পূর্বে ১১ মার্চ ছিল]
  4. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১ ফেব্রুয়ারি।
  5. ডায়বেটিক সচেতনা দিবস – ২৮ ফেব্রুয়ারি।
  6. জাতীয় পতাকা দিবস – ২ মার্চ।
  7. জাতীয় শিশু দিবস – ১৭ মার্চ।
  8. স্বাধীনতার সশস্ত্র প্রতিরোধ দিবস – ১৯ মার্চ।
  9. ছয়দফা দিবস – ২৩ মার্চ।
  10. কালোরাত্রি দিবস – ২৫ মার্চ।
  11. স্বাধীনতা দিবস / জাতীয় দিবস – ২৬ মার্চ।
  12. জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস – ৩১ মার্চ।
  13. জাতীয় প্রতিবন্ধী দিবস – এপ্রিল মাসের প্রথম বুধবার।
  14. মুজিবনগর দিবস – ১৭ এপ্রিল।
  15. বিশ্ব মা দিবস – ২২ এপ্রিল।
  16. নিরাপদ মাতৃত্ব দিবস – ২৮ মে।
  17. ধুমপানমুক্ত দিবস – ৩১ মে।
  18. জাতীয় জন্ম নিবন্ধন দিবস – ৩ জুলাই।
  19. জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস – ১০ জুলাই।
  20. জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস – ৯ আগস্ট।
  21. জাতীয় শোক দিবস – ১৫ আগস্ট।
  22. আয়কর দিবস – ১৫ সেপ্টেম্বর।
  23. জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২২ অক্টোবর।
  24. জাতীয় চক্ষু ও রক্তদান দিবস – ১ নভেম্বর।
  25. জেলহত্যা দিবস – ৩ নভেম্বর।
  26. সংবিধান দিবস – ৪ নভেম্বর
  27. জাতীয় সংহতি ও বিপ্লব দিবস – ৭ নভেম্বর।
  28. নুর হোসেন দিবস – ১০ নভেম্বর।
  29. সশস্ত্র বাহিনী দিবস – ২১ নভেম্বর।
  30. জাতীয় যুব দিবস/মুক্তিযোদ্ধা দিবস – ১ ডিসেম্বর।
  31. বাংলা একাডেমী দিবস – ৩ ডিসেম্বর।
  32. স্বৈরাচার পতন দিবস – ৬ ডিসেম্বর।
  33. জাতীয় টিকা দিবস – ৭ ডিসেম্বর।
  34. বেগম রোকেয়া দিবস – ৯ ডিসেম্বর।
  35. শহীদ বুদ্ধিজীবী দিবস – ১৪ ডিসেম্বর।
  36. বিজয় দিবস – ১৬ ডিসেম্বর।
  37. বর্ডার গার্ড বাংলাদেশ দিবস – ২০ ডিসেম্বর।
  38. বই উপহার দিবস – ১ বৈশাখ।
  39. জাতীয় কৃষি দিবস – ১ অগ্রহায়ণ।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)