দুই ভাইয়ের মধ্যে একটা সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
172 words | 1 min to read
Total View
794
Last Updated
10-Jun-2022 | 02:40 PM
Today View
0
দুই ভাইয়ের মধ্যে একটা সংলাপ তৈরি করো।


আরিফ : ভাইয়া কেমন আছ? কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছ?

শরিফ : ভালো আছি। বাস কি লেট ছিল? আমি প্রায় ঘণ্টাখানেক আগে এসেছি।

আরিফ : কোথায় যেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাস। তাই দেরি হলো। আচ্ছা, তোমার ক্লাস ছিল না?

শরিফ : বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর শুনি স্যার ছুটিতে। বাসার সবাই কেমন আছে? আম্মা-আব্বা, দাদু সবাই?

আরিফ : সবাই খুব ভালো। আম্মু সবসময় তোমার জন্য টেনশন করে। পানি খাব। সারা রাস্তায় গলা শুকিয়ে ছিল।

শরিফ : এই নে। এবার চল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবি। তারপর তোকে নিয়ে বিকেলে বের হব ঘুরতে।

আরিফ : না, ঘুমাব না। আমি ঠিক আছি। তোমার সাথে ঘুরতে যাব।

শরিফ : ঠিক আছে, ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ব। তোকে নিয়ে ক্যাম্পাসে যাব। তারপর জাদুঘর ঘুরে সন্ধ্যায় আসব বাসায়।

আরিফ : ভাইয়া, এখানে সব বাড়ি কি এরকম?

শরিফ : প্রথম প্রথম আমার কাছেও তেমনটা মনে হচ্ছিল। কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। শোন, পুরো শহর তোকে ঘুরে ঘুরে দেখাব। শিশুপার্ক, চিড়িয়াখানা, শহীদ মিনার, মেডিকেল কলেজসহ অনেক জায়গা। এবার চল আগে বাসায় যাই।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)