শিক্ষাসফর প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
162 words | 1 min to read
Total View
8.7K
Last Updated
12-Nov-2021 | 08:26 AM
Today View
0
শিক্ষাসফর প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ রচনা করো।


তুলি : তোর শিক্ষাসফরের প্রস্তুতি কেমন?

তুহিন : চলছে; তোর খবর কী?

তুলি : আমি কী কী করব তা ভেবে রেখেছি।

তুহিন : কী করবি?

তুলি : যেহেতু পাহাড়ি এলাকা; পাহাড়ে চড়ব, প্রচুর ছবি তুলব, রাতে বারবিকিউ-র কথা ভেবেছি।

তুহিন : বাহ! তুই তো একাই সব করে ফেলবি দেখছি।

তুলি : আরে না, সবাই মিলেই করব; সবার কথাই ভেবেছি।

তুহিন : স্যারকে জানিয়েছিস?

তুলি : সমস্যা তো সেখানেই; স্যারকে কীভাবে বলা যায় সেটাই ভাবছি।

তুহিন : আমার মনে হয় সরাসরি বলে দেয়াই ভালো।

তুলি : কিন্তু স্যারের অন্য কোনো পরিকল্পনাও তো থাকতে পারে।

তুহিন : ঠিকই বলেছিস, স্যারের কথাগুলো আগে শুনতে হবে।

তুলি : এই আবিদ, এদিকে শোন।

তুহিন : তাহলে আমি আরো কজনকে ডাকি। সবাই মিলে কথা বললে কাজ হবে।

তুলি : কমনরুমে মেয়েদের পাওয়া যেতে পারে। আমি ওদের ডাকছি।

তুহিন : তাহলে আমি মাঠের দিকে যাই; ওদিকে ছেলেদের পাওয়া যাবে।

তুলি : সবাই মিলে কিন্তু একসঙ্গে স্যারকে বলব।

তুহিন : আচ্ছা; ঠিক আছে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা