বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বনের জন্য ছাত্র-শিক্ষকের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
142 words | 1 min to read
Total View
859
Last Updated
30-Oct-2021 | 04:00 PM
Today View
0
বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বনের জন্য ছাত্র-শিক্ষকের মধ্যে সংলাপ তৈরি করো।


শিক্ষক : বুঝলে বাবা, চরিত্র হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। যা মানুষকে সম্মান নিয়ে বাঁচতে সাহায্য করে।

ছাত্র : জি স্যার। কিন্তু মানুষের চরিত্র গঠনের কাল কখন স্যার?

শিক্ষক : তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার স্কুলজীবন। কারণ স্কুলজীবনে মানুষ একবার যা আয়ত্ত করে তা আর কখনো ভুলতে পারে না।

ছাত্র : চরিত্র গঠনে পরিবারের কি কোনো অবদান থাকে?

শিক্ষক : একটা গাছের বেঁচে থাকার জন্য পাতার অবদান যত, চরিত্র গঠনের জন্য পরিবারের অবদান ঠিক ততটাই ।

ছাত্র : আর বন্ধুদের অবদান?

শিক্ষক : বাবা একটা প্রবাদ আছে, ‘সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ।’ সেটা নির্ভর করবে তোমার বন্ধু নির্বাচনের ওপর। কারণ বন্ধুরা জীবনকে অনেক দিক থেকেই প্রভাবিত করে। অতএব বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে।

ছাত্র : আপনার এ কথা আমার সারাজীবন মনে থাকবে স্যার।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা