মায়েদের ভারতীয় টিভি সিরিয়ালে আসক্তি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
248 words | 2 mins to read
Total View
1.8K
Last Updated
12-Nov-2021 | 08:30 AM
Today View
0
মায়েদের ভারতীয় টিভি সিরিয়ালে আসক্তি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


সেতু : কী হয়েছে তোর?

শাওন : মেজাজ খারাপ, কথা বলিস না।

সেতু : মেজাজ খারাপ কেন? বাসায় ঝামেলা করেছিস?

শাওন : সত্যি, মাকে নিয়ে আর পারা যায় না।

সেতু : কেন? চাচি আবার কী করেছে?

শাওন : মায়ের জন্য টিভিতে কিচ্ছু দেখা যায় না, সারাক্ষণ সে ভারতীয় টিভি সিরিয়াল দেখে।

সেতু : আমাদের বাড়িতেও ওই একই সমস্যা। বাবা তো এ নিয়ে ভীষণ রাগারাগি করে; কিন্তু মাকে কিছুতেই থামানো যায় না। একটার পর একটা সিরিয়াল দেখতে থাকে।

শাওন : শুধু দেখলেও তো হতো; মা এখন রীতিমতো সিরিয়ালে আসক্ত। সিরিয়ালের ঘটনাই তার কাছে সবচেয়ে জরুরী বিষয়।

সেতু : আমার মাও তাই রে; কেউ বাড়িতে এলে অন্য কোনো গল্প করে না। শুধু সিরিয়ালের গল্প করে।

শাওন : এই সিরিয়ালগুলো কিন্তু আমাদের সংসারে অশান্তি আনছে; অনেক সহজ বিষয়ও জটিল করে দিচ্ছে।

সেতু : আমাদের চিন্তার নেতিবাচক পরিবর্তন হচ্ছে।

শাওন : অথচ আমাদের দেশের নাটকগুলোতে সংসারের এত জটিলতা দেখায় না। বরং বিনোদনের দিকে বেশি গুরুত্ব দেয়।

শাওন : এই আসক্তি কিন্তু খুব খারাপ দিকেও যেতে পারে। কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম— ঈদে ভারতীয় টিভি সিরিয়ালের এক অভিনেত্রীর মতো পোশাক না পেয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।

সেতু : খবরটা আমিও পড়েছি; মাকেও পড়ে শুনিয়েছিলাম। শুনে কী বলল জানিস?

শাওন : কী?

সেতু : পোশাকটা কিনে দিলেই তো মেয়েটার জীবন বেঁচে যেত।

শাওন : ভাবতে পারিস তুই!

সেতু : আমার খুব খারাপ লাগে; কিন্তু কিছুই করতে পারি না।

শাওন : চল, বাসায় গিয়ে আরেকবার বিষয়গুলো বুঝিয়ে বলি।

সেতু : চল, চেষ্টা করে দেখি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 08-Nov-2022 | 02:26:41 AM

এটা প্রত্যক পরিবারে এই সমেস্যা🤣🤣🤣