একটি পূর্ণিমা রাতের সৌন্দর্য প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
487 words | 3 mins to read
Total View
7.6K
Last Updated
06-May-2025 | 04:30 PM
Today View
0
একটি পূর্ণিমা রাতের সৌন্দর্য প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

আলাল : কেমন আছিস দোস্‌ত? দেখ, এত সুন্দর পূর্ণিমাকে কেন যে সুকান্ত ঝলসানো রুটি বলেছেন বুঝতে পারছি না।

দুলাল : কারণ তো কবি বলেই দিয়েছেন। আর আমিও ভালো আছি।

আলাল : তা বলেছেন কিন্তু আমার মনে হয় পূর্ণিমা চাঁদ যেন রসমালাইয়ের রসে ভেজা মিষ্টি।

দুলাল : তা হতেই পারে। কারণ তুই তো আর কবির মতো ক্ষুধার্ত না। তোর তো পেট ভরা এখন নানান পিঠা-পায়েসে।

আলাল : ক্ষুধার্ত নই কিন্তু চোখ তো সৌন্দর্যের ক্ষুধায় কাতর।

দুলাল : হ্যাঁ, পেটের ক্ষুধা মিটলেই মনের ক্ষুধার কথা ভেসে ওঠে, মনে তখন পূর্ণিমা রাতকে অপরূপ মায়াবী বলে মনে হয়।

আলাল : দেখ না নদীর ঢেউয়ের উপর কেমন আলোর নাচন চলছে।

দুলাল : সবই পূর্ণিমার খেলা। মনে হয় পূর্ণিমা তার মায়াবী আলো ঢেলে দিয়েছে নদীর জলে।

আলাল : তুই ঠিকই বলেছিস। দেখ গাছের পাতাগুলো পর্যন্ত ঝকমক করে তুলছে।

দুলাল : প্রকৃতির এই খেলা সত্যিই অপূর্ব।

আলাল : দেখ্‌ দেখ্‌, নারকেল গাছের পাতাগুলো যেন হাতছানি দিয়ে আমাদের ডাকছে।

দুলাল : ডাকছে তো অবশ্যই, পূর্ণিমায় ওরা তো মাতোয়ারা আজ, তাই তো নেচে নেচে সবাইকে ডাকছে।

আলাল : চল কাশবনের সঙ্গে আমরা সাদায় মিশে যাই।

দুলাল : না, তার চেয়ে চল কলাবাগানের দিকে যাই। ও দিকে আলো-আঁধারির খেলা দেখি।

আলাল : আসলে পূর্ণিমা রাতের লুকোচুরি যেন প্রকৃতির এক অনন্য দান।

দুলাল : মানুষকে প্রেমিক বানায়, কবি বানায় এই পূর্ণিমা চাঁদ।

আলাল : আমারও কবিতা লিখতে ইচ্ছে করছে।

দুলাল : তবে লেখ না একটা পূর্ণিমার মতো ঝলমলে কবিতা।

আলাল : আরে বাপরে, বলা সোজা কিন্তু করা কঠিন দোস্‌ত।

দুলাল : পূর্ণিমা রাত সব কঠিনকেই সহজ এবং আনন্দে ভরিয়ে দেবে আজ। চল, বাসায় যাই।

 ----- নিচের সংলাপটি একজন সম্মানিত ভিজিটর দিয়েছেন  -----

রিমি : আকাশ, আজকের রাতটা কত সুন্দর! চাঁদটা যেন আকাশে একটা রূপালি বল।

আকাশ : হ্যাঁ রিমি, তুই ঠিকই বলেছিস। পূর্ণিমার রাতের সৌন্দর্যের সামনে আমরা যেন ক্ষুদ্র।

রিমি : দেখ, চাঁদের আলোতে গাছগুলো যেন রুপালি হয়ে উঠেছে। আর এই নীরবতা! মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে।

আকাশ : হুম, এই নীরবতার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। মনে হয় সময় এখন থেমে গেছে।

রিমি : তুই জানিস, আমার ছোটবেলায় দাদু আমাকে অনেক পূর্ণিমার গল্প বলে দিতেন। তিনি বলতেন, পূর্ণিমার রাতে চাঁদ যেন আমাদের সঙ্গে কথা বলে।

আকাশ : আরে, আমার দাদুও তো তেমনি বলতেন! বলতেন, চাঁদে একটা খরগোশ বাস করে, যে রাতের আকাশে গাজর কাটে।

রিমি : (হাসি) হ্যাঁ, আমার দাদুও একই কথা বলতেন। কিন্তু তুই জানিস, পূর্ণিমার রাতে আমাদের মন যেন আরও বড় হয়ে যায়।

আকাশ : হ্যাঁ, হয়তো তাই। এই রাতে আমরা সবাই একটু বেশিই স্বপ্ন দেখি।

রিমি : আকাশ, তুই কোন স্বপ্ন দেখছিস?

আকাশ : আমি দেখছি, একদিন আমরা চাঁদে যাব। হ্যাঁ, চাঁদে! আর সেখান থেকে পুরো পৃথিবীকে দেখব।

রিমি : ওহ! কত সুন্দর স্বপ্ন! আমিও চাই চাঁদে যাওয়ার।

আকাশ : একদিন অবশ্যই যাব আমরা। শুধু একটু ধৈর্য রাখতে হবে।

রিমি : হ্যাঁ, অবশ্যই। তখন আমরা একসাথে চাঁদে বসে পৃথিবীকে দেখব।

আকাশ : হুম, আর সেই সময় আমরা আজকের এই রাতটাকে মনে করব।

রিমি : হ্যাঁ, অবশ্যই। এই রাতটা আমাদের মনে চিরদিন থাকবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (3)

myallgarbage.com 18-Nov-2024 | 05:28:26 AM

ধন্যবান, সংলাপটি মূল পোস্টের সাথে যুক্ত করা হয়েছে।

Guest 17-Nov-2024 | 10:07:01 PM

রিমি: আকাশ, আজকের রাতটা কত সুন্দর! চাঁদটা যেন আকাশে একটা রূপালি বল।

আকাশ: হ্যাঁ রিমি, তুই ঠিকই বলেছিস। পূর্ণিমার রাতের সৌন্দর্যের সামনে আমরা যেন ক্ষুদ্র।

রিমি: দেখ, চাঁদের আলোতে গাছগুলো যেন রুপালি হয়ে উঠেছে। আর এই নীরবতা! মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে।

আকাশ: হুম, এই নীরবতার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। মনে হয় সময় এখন থেমে গেছে।

রিমি: তুই জানিস, আমার ছোটবেলায় দাদু আমাকে অনেক পূর্ণিমার গল্প বলে দিতেন। তিনি বলতেন, পূর্ণিমার রাতে চাঁদ যেন আমাদের সঙ্গে কথা বলে।

আকাশ: আরে, আমার দাদুও তো তেমনি বলতেন! বলতেন, চাঁদে একটা খরগোশ বাস করে, যে রাতের আকাশে গাজর কাটে।

রিমি: (হাসি) হ্যাঁ, আমার দাদুও একই কথা বলতেন। কিন্তু তুই জানিস, পূর্ণিমার রাতে আমাদের মন যেন আরও বড় হয়ে যায়।

আকাশ: হ্যাঁ, হয়তো তাই। এই রাতে আমরা সবাই একটু বেশিই স্বপ্ন দেখি।

রিমি: আকাশ, তুই কোন স্বপ্ন দেখছিস?

আকাশ: আমি দেখছি, একদিন আমরা চাঁদে যাব। হ্যাঁ, চাঁদে! আর সেখান থেকে পুরো পৃথিবীকে দেখব।

রিমি: ওহ! কত সুন্দর স্বপ্ন! আমিও চাই চাঁদে যাওয়ার।

আকাশ: একদিন অবশ্যই যাব আমরা। শুধু একটু ধৈর্য রাখতে হবে।

রিমি: হ্যাঁ, অবশ্যই। তখন আমরা একসাথে চাঁদে বসে পৃথিবীকে দেখব।

আকাশ: হুম, আর সেই সময় আমরা আজকের এই রাতটাকে মনে করব।

রিমি: হ্যাঁ, অবশ্যই। এই রাতটা আমাদের মনে চিরদিন থাকবে।

Guest 07-Nov-2022 | 04:12:24 PM

good songlap

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা