ফেসবুকের ‍সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ

History 📡 Page Views
Published
07-Nov-2022 | 10:59 AM
Total View
38.7K
Last Updated
29-Nov-2025 | 03:58 PM
Today View
0
ফেসবুকের ‍সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর


জামাল : আরে দোস্‌ত, কেমন আছিস? তোকে তো আজকাল দেখাই যায় না।

কামাল : আছি ভালো। ঢাকায় বেড়াতে গিয়েছিলাম। তোর খবর কী?

জামাল : ভালো। তবে ফেইসবুকের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি।

কামাল : আমারও তো একই অবস্থা। যদিও ফেইসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।

জামাল : কিন্তু এখন তো এটা অসামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।

কামাল : তা উঠেছে। কিন্তু এ জন্য তো আর ফেইসবুককেই দায়ী করা যায় না।

জামাল : দায়ী করছি না, তবে অপব্যবহারের কুফল নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি।

কামাল : আসলে সব প্রযুক্তিরই ভালো-মন্দ দুটো দিক রয়েছে, যা ব্যবহারকারীর ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়।

জামাল : ফেইসবুককে অনেকে এখন রাজনীতি চর্চার ক্ষেত্র বানিয়ে একে বিষিয়ে তুলেছে।

কামাল : অথচ সামাজিক কল্যাণে ও জনমত গঠনে ফেইসবুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জামাল : শিক্ষা-সংস্কৃতি চর্চায় এর গুরুত্বকে আমি খাটো করে দেখছি না তবে বিনোদনের নামে যে অপসংস্কৃতি ও অশালীন পরিবেশ ছড়িয়ে দিচ্ছে তাতে তো তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে।

কামাল : তা হচ্ছে, কিন্তু সে ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষও সজাগ রয়েছে। তারা কিছু কিছু কঠোর পদক্ষেপও নিচ্ছে।

জামাল : পদক্ষেপ যদিও নেওয়া হচ্ছে কিন্তু প্রতিরোধ পুরোপুরি সম্ভব হচ্ছে বলে মনে হয় না।

কামাল : আসলে এক্ষেত্রে ফেইসবুক ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।

জামাল : সেটা অবশ্যই সত্য। সবাই সচেতন হলে দুষ্টরা আর পাত্তা পাবে না।

কামাল : আসলে ফেইসবুকের কল্যাণকর ভূমিকাকেই কতিপয় খারাপ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

জামাল : আর এজন্য অভিবাবকগণ আজ চরমভাবে আতংকগ্রস্ত হয়ে পড়েছে।

কামাল : শিক্ষকরাও নিরুৎসাহিত করছে ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে।

জামাল : আসলে সময়ের সদ্ব্যবহার করে যদি প্রয়োজনীয় কাজে ফেইসবুক ব্যবহার করা হয় তবে তো সবার জন্যই মঙ্গল।

কামাল : হ্যাঁ, ফেইসবুক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। তা হলেই কুফলের চেয়ে সুফল পাওয়া যাবে শি। চল এখন যাওয়া যাক।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (6)

Guest 28-Jun-2025 | 04:08:29 PM

Onek valo lageche pore 🌸
Jini likhechen onek valo likhechen onek gurotto purno dik tule dhore chen🌸

Guest 28-Jun-2025 | 03:36:59 PM

Ekdom guchano !

Guest 26-Oct-2024 | 04:50:58 PM

𝕆𝕤𝕒𝕕𝕒𝕣𝕠𝕟 🖤💖

Guest 12-Feb-2024 | 07:21:47 AM

Vlo hoyecge

Guest 15-Feb-2023 | 02:00:09 AM

অসাধারণ লিখেছেন

Guest 16-Nov-2022 | 02:47:32 PM

মে লিখেছেন এই সংলাপটি তিনি খুবই ভালো লিখেছেন 😊

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৬ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১১ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৩ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৬ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৮ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২০ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৩ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৫ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৬ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৭ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩০ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৩ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার