ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কে ছাত্র ও শিক্ষকের সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
180 words | 1 min to read
Total View
741
Last Updated
27-Oct-2021 | 11:31 AM
Today View
0
বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কে ছাত্র ও শিক্ষকের সংলাপ রচনা করো।

ছাত্র : জনসংখ্যা সমস্যা কী স্যার?

শিক্ষক : তুমি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছ। জনসংখ্যা বদ্ধির ফলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। এর প্রভাব প্রতিটি মানুষের উপর পড়ে।

ছাত্র : সেটা কীভাবে স্যার?

শিক্ষক : এই মনে করো, আমাদের দেশের আয়তন যা আছে তা কিন্তু বাড়ছে না। কিন্তু জনসংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। তাহলে এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের জন্য প্রয়োজন বাসস্থানের বা বাড়ি-ঘরের। আর বাড়িঘর তৈরির ফলে-ফসলী জমি কমে যাচ্ছে। ফলে উৎপাদন কমছে। খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে ।

ছাত্র : স্যার, সত্যিইতো। এভাবেতো কখনো ভাবিনি। এটা তো বিরাট বড় সমস্যা।

শিক্ষক : শুধু এখানেই শেষ নয়। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বেকারত্ব দেখা দিচ্ছে। নাগরিক জীবনের সুযোগ-সুবিধা ব্যাহত হচ্ছে।

ছাত্র :
এর কী কোনো সমাধান নেই স্যার?

শিক্ষক : হ্যা অবশ্যই আছে, এ জনসংখ্যাকে কাজে লাগাতে পারলে আমাদের দেশের জন্যেই কল্যাণ হতে পারে।

ছাত্র : কীভাবে কাজে লাগানো যায় স্যার?

শিক্ষক : বাংলাদেশের এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে কাজে লাগাতে পারলে খুব দ্রুত এ দেশ উন্নত হবে। বিশেষ করে, বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণ ও জনশক্তি রপ্তানি বৃদ্ধি করতে পারলে প্রচুর বৈদিশিক মুদ্রা আয় সম্ভব। শিল্প কারখানা স্থাপন করে তাতে এই জনবলকে কাজে লাগাতে হবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)