বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
187 words | 2 mins to read
Total View
23.7K
Last Updated
25-Mar-2023 | 08:31 AM
Today View
0
বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


সিজার : কেমন আছ তারেক?

তারেক : ভালো। তুমি কেমন আছ?

সিজার : ভালো আছি। এই ভরদুপুরে কোথায় যাচ্ছ?

তারেক : বৃক্ষমেলায়। কিছু গাছ কিনতে হবে।

সিজার : গাছ কিনবে কেন?

তারেক : ভাবছি আমাদের বাড়ির চারদিকে কিছু গাছ লাগাব?

সিজার : গাছ আবার লাগাতে হয় নাকি? ওগুলোতো এমনিতেই হয়।

তারেক : হ্যা বন্ধু, গাছও লাগতে হয়। গাছের পরিচর্যা করতে হয়। কারণ, গাছই তো আমাদের প্রধান বন্ধু।

সিজার : মানে?

তারেক : মানে হলো, গাছ ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারব না। গাছ না থাকলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ হলো অপরিহার্য এক উপাদান।

সিজার : তাহলে তুমি বোঝাতে চােচ্ছ, গাছ ছাড়া পৃথিবী অচল?

তারেক : অনেকটা সেরকমই। যেমন ধর, আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, সেটা পাই গাছ থেকে। ফলমূল, খাদ্যসামগ্রী, আসবাবপত্র বানানোর জন্য কাঠ, ছায়া, সৌন্দর্য— সবক্ষেত্রেই তো গাছের প্রয়োজন ।

সিজার : তাই তো। এভাবে তো ভাবিনি কোনোদিন।

তারেক : তাহলে এখন বুঝতে পারছ তো? চলো এবার বৃক্ষমেলায়। তুমিও কিন্তু গাছ কিনে নিয়ে আসবে।

সিজার : চলো বন্ধু। আমিও তোমার মত গাছ লাগাবো।

তারেক : তোমাকে ধন্যবাদ। চলো।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)