মোবাইল ফোনের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
143 words | 1 min to read
Total View
22.3K
Last Updated
06-Nov-2021 | 06:41 AM
Today View
0
মোবাইল ফোনের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো।


সিফাত : মনি দেখেছিস, মোবাইল ফোন আমাদের কত ক্ষতি করছে?

মনি : না তো! কীভাবে?

সিফাত : কেন, সারাদিন অযথা ফোনের টাকা খরচ করে কথা বলি আমরা। ওই যে আমাদের পাড়ার বড় ভাই রায়হান, উনি এবার পরীক্ষায় ফেল করেছেন। অথচ দেখ, উনি খুব ভালো ছাত্র ছিলেন।

মনি : হ্যা, আমি দেখেছি, উনি লেখাপড়া বাদ দিয়ে সারাদিন মোবাইল ফোনে কী যেন করতেন। কিন্তু এতে তো মোবাইল ফোনের কোনো দোষ নেই।

সিফাত : হ্যা, তা ঠিক। ওটা যে যেভাবে ব্যবহার করবে সে ঠিক সেইভাবে ফল পাবে।

মনি : মোবাইল ফোন তৈরি হয়েছে মানুষের সুবিধার্থে। মোবাইল ফোন থাকায় লেখাপড়া থেকে শুরু করে বড়দের ব্যবসা বাণিজ্যে অনেক সুবিধা হয়েছে।

সিফাত : তাহলে বলছিস বিজ্ঞানের আবিষ্কার সঠিক ব্যবহার করলে আমরা ক্ষতির চেয়ে অনেক বেশি উপকৃত হতে পারি?

মনি : হ্যা। আসলে মোবাইল ফোনের দোষ নয়, দোষ ব্যবহারকারীর।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Sohan 19-Nov-2025 | 07:14:32 PM

nice

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা