ভাষা আন্দোলন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
200 words | 2 mins to read
Total View
8.4K
Last Updated
25-Mar-2023 | 08:29 AM
Today View
0
ভাষা আন্দোলন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


সোহাগ : তোর কাছে ভাষা আন্দোলন নিয়ে কোনো বই আছে, শান্ত?

শান্ত : থাকার কথা, আব্বার বইয়ের আলমারিটা একবার দেখতে হবে। তুই তো ইন্টারনেটের সাহায্য নিতে পারিস।

সোহাগ : তথ্য পাওয়া যাবে। তবে আমি একটু ধারাবাহিকভাবে পড়তে চাই।

শান্ত : ভাষা আন্দোলনের ইতিহাস আমরা কেউই তেমন জানি না।

সোহাগ : এজন্যেই বই পড়ে জানতে চাচ্ছি।

শান্ত : সেদিন আলতাফ ভাইয়ের কাছে শুনলাম– ‘ভাষা আন্দোলন’ ১৯৪৮ সাল থেকে শুরু হয়ে গিয়েছিল।

সোহাগ : আমিও পত্রিকায় পড়েছি।

শান্ত : ফেব্রুয়ারি মাসের দৈনিক পত্রিকাগুলোতে অনেক তথ্য থাকে।

সোহাগ : কিছু জোগাড় করেছি, বুঝলি।

শান্ত : আমাদের বাড়িতেও কিছু থাকার কথা। আজই গিয়ে খুঁজে দেখব।

সোহাগ : একটু সেলিম স্যারের কাছেও যেতে হবে। স্যার এসব বিষয়ে খোঁজ-খবর রাখেন।

শান্ত : বিকেলে চল; অনেকদিন স্যারের সঙ্গে আমারও দেখা হয়নি।

সোহাগ : চাচার বইয়ের আলমারিটা দেখবি কিন্তু।

শান্ত : চিন্তা করিস না; আমার মনে থাকবে।

সোহাগ : তোদের বাসার পত্রিকাগুলোও দেখিস ।

শান্ত : আচ্ছা।

সোহাগ : সেলিম স্যার আমাদের এ বিষয়ে গাইডলাইন দেবেন তো!

শান্ত : স্যার খুবই আন্তরিক, তাছাড়া ক্লাসেও স্যার অনেকবার ভাষা আন্দোলন নিয়ে কথা বলেছেন।

সোহাগ : ওই ভরসাতেই স্যারের কাছে যাওয়া।

শান্ত : তাহলে বিকেলে দেখা হচ্ছে।

সোহাগ : আচ্ছা, ঠিক আছে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 29-Jul-2023 | 02:23:11 PM

রাষ্ট্র ভাষা বাংলা চাই নিয়ে দুই বন্ধর সংলাপ