বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
211 words | 2 mins to read
Total View
16.5K
Last Updated
25-Mar-2023 | 08:30 AM
Today View
0
বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

শাকিল : কী গরম, একদম ভালো লাগছে না।

শরিফ : দিন দিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে।

শাকিল : তাকিয়ে দেখ, সবদিক ফাঁকা, কোনো গাছপালা নেই।

শরিফ : হ্যা, তাকালেই চোখ ব্যথা করে।

শাকিল : প্রতিদিন নানা প্রয়োজনে মানুষ গাছ কাটছে; কিন্তু লাগাচ্ছে খুব কম।

শরিফ : নদীর ধারে গিয়ে দেখ; বর্ষার সময় সমস্ত পাড় ভেঙে যাবে। কোথাও একটিও গাছ নেই ।

শাকিল : এভাবে তো মানুষ বাঁচবে না। গাছ না থাকলে বৃষ্টিও হবে না; তাপমাত্রাও কমবে না। দম বন্ধ হয়ে যাবে।

শরিফ : গাছ লাগানোর প্রয়োজনটা সবাই বোঝে, কিন্তু লাগায় কজন বল ।

শাকিল : গতবার সবাইকে কত বলে কলেজের মাঠে ১০টা মেহগনি গাছ লাগিয়েছিলাম । যত্নের অভাবে দুটো মাত্র বেঁচে আছে।

শরিফ : একটা দুটো গাছ লাগিয়ে কী হবে বল। দরকার সামাজিক বনায়ন। বন সৃষ্টি করা প্রয়োজন।

শাকিল : ঠিকই বলেছিস; রাস্তার দুপাশ, নদীর ধার, বাড়ির আশপাশের ফাঁকা জায়গা কিছুই বাদ দেয়া যাবে না।

শরিফ : যেখানে মানুষের আনাগোনা একটু কম সে সমস্ত স্থানেই গাছ লাগাতে হবে। তবেই গাছগুলো ভালোভাবে বড় হয়ে উঠবে ।

শাকিল : সামনে বর্ষাকাল; গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়।

শরিফ : ঠিক বলেছিস, এবার চাঁদা তুলে কলেজের পেছনের ফাঁকা জায়গাটাতে ফলজ ও বনজ গাছের চারা লাগাতে হবে।

শাকিল : তাহলে সবাইকে বিষয়টি জানাই; চল ।

শরিফ : চল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 31-Oct-2023 | 02:48:42 PM

এটা লিখে আমি ১০ এর মধ্যে ৯ পেয়েছি ধন্যবাদ ☺️☺️

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা