পরীক্ষার ফল নিয়ে মা ও মেয়ের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
153 words | 1 min to read
Total View
2.2K
Last Updated
11-Nov-2021 | 08:01 AM
Today View
0
পরীক্ষার ফল নিয়ে মা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা করো।


নাজ : আম্মু বলো তো, আমার হাতে কী?

মা : কী আমি কেমন করে বলব? আমি তো জ্যোতিষী নই।

নাজ : তুমি শুধু ভুলে যাও। আজ আমার কলেজের প্রথম বর্ষের রেজাল্ট বেরিয়েছে। আমি ফার্স্ট হয়েছি। এই দেখ মার্কশিট।

মা : তাই? দেখি দেখি। আমার লক্ষ্মী মামণি। সব তোর পরিশ্রমের ফল। আয়, আমার কাছে আয়, একটু আদর করে দিই। কত পরিশ্রম করতে হয় তোকে!

নাজ : না মা, আমি তেমন কিছুই করি না। দুটো টিউশনিতে আমার তেমন অসুবিধা হয় না।

মা : ঠিক আছে, এবার পরীক্ষা পর্যন্ত একটা টিউশনি ছেড়ে দে।

নাজ : হুম মা। আমিও তাই ভাবছি। আরো বেশি মনোযোগ দিয়ে পড়ব। এবার একটা সাবজেক্টে এ প্লাস পাইনি। কিন্তু পেতে হবে।

মা : তুই পাবি মা। তোর জন্য অনেক দোয়া করি। তোকে নিয়ে গর্ব করি। তুই তো আমাদের সব।

নাজ : মা, আমি এখন যাই। ভাইয়াকে খবরটা দিয়ে আসি।

মা : হ্যাঁ যা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)