গাছের প্রাণ আছে— একথা জানিয়ে রাশেদ ও সাজু দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
151 words | 1 min to read
Total View
535
Last Updated
31-Oct-2021 | 11:19 AM
Today View
0
গাছেরও প্রাণ আছে— একথা জানিয়ে রাশেদ ও সাজু দুই বন্ধুর মধ্যে সংলাপ তৈরি করো।


রাশেদ : বল তো সাজু পৃথিবীতে আমাদের সবচেয়ে ভালো বন্ধু কে?

সাজু : কে? বলতে পারছি না, তুই বল।

রাশেদ : গাছ। কারণ গাছের কারণেই আমরা বেঁচেথাকতে পারছি।

সাজু : কীভাবে গাছ আমাদের ভালো বন্ধু?

রাশেদ : গাছ অক্সিজেন ছাড়ে আর আমরা তা গ্রহণ করে বেঁচে থাকি। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তা গাছ গ্রহণ করে।

সাজু : হ্যা, এমনই কিছু একটা বইতে পড়েছিলাম আমি।

রাশেদ : তুই কি জানিস গাছের প্রাণ আছে?

সাজু : না তো, কীভাবে?

রাশেদ : গাছ আমাদের মতো নিঃশ্বাস গ্রহণ করতে এবং ছাড়তে পারে। তা ছাড়া গাছ খাদ্য গ্রহণ করতে পারে। এবার বল তো গাছের জীবন আছে এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন?

সাজু : কে আবিষ্কার করেছিলেন?

রাশেদ : তিনি হলেন জগদীশ চন্দ্র বসু। আমাদের বাঙালি বিজ্ঞানী।

সাজু : তোর সাথে কথা বলে ভালো লাগল। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ বন্ধু।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)