সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
272 words | 2 mins to read
Total View
8K
Last Updated
12-Nov-2021 | 08:33 AM
Today View
0
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন রচনা করো।

সুমন, শম্পা, রিংকু, রিনি : স্যার কেমন আছেন?

শফিক স্যার : ভালো আছি, তোমরা কেমন আছ?

সুমন : আমরা ভালো আছি স্যার। আপনি কী একটা বলবেন বলছিলেন?

শফিক স্যার : হ্যা, ভাষা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলা দরকার।

শম্পা : সামনে তো ফেব্রুয়ারি মাস স্যার।

শফিক স্যার : হ্যা, ফেব্রুয়ারি এলেই ভাষার কথা মনে হয় আমাদের। কিন্তু ভাষাটা শুধু ফেব্রুয়ারি মাসের ব্যাপার নয়, সারা বছরই এর চর্চা করতে হয়।

রিংকু : আসলে স্যার আমরা সারা বছর ভাষার দিক খেয়ালই করি না।

শফিক স্যার : এ কারণেই চারদিকে বাংলা ভাষার এত দুরবস্থা ৷

রিনি : টিভিতে অনেকেই বলেন ‘সর্বস্তরে’ বাংলা ভাষার প্রচলন করতে হবে। এটা আসলে কী স্যার?

শফিক স্যার : এ কথার মানে হলো আমাদের জীবনের প্রতিক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো বা চর্চা করা বলতে পারো।

সুমন : কিন্তু স্যার রাস্তায় বেরোলেই আমারা ইংরেজি শব্দের ব্যবহার দেখি। প্রায় সব জায়গাতেই ইংরেজি ব্যবহার করার চেষ্টা করা হয়।

শম্পা : স্যার, এটা নাকি স্মার্টনেসের লক্ষণ?

রিংকু : আমিও এমন শুনেছি স্যার।

শফিক স্যার : রিনি, তুমি কিছু শোনোনি?

রিনি : ওদের মতোই আমারও একই অবস্থা স্যার।

শফিক স্যার : নিজের ভাষাকে ত্যাগ করে মানুষ স্মার্ট হতে পারে না। অন্য ভাষা শিখতে পারো, বলতে পারো, ব্যবহারও করতে পারো, তবে নিজের মাতৃভাষার গুরুত্ব সবার আগে।

সুমন : স্যার, আমরা এক্ষেত্রে কী করতে পারি?

শফিক স্যার : তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা বলার ও লেখার চেষ্টা করতে হবে এবং আশপাশের মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে।

শম্পা : ঠিক বলেছেন স্যার, অনেক শিক্ষিত মানুষও এ বিষয়ে সচেতন নয়।

শফিক স্যার : বাকিরা কী ভাবছ?

রিংকু ও রিনি : আমাদেরও একই মত স্যার।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)