নাগরিকের কর্তব্য সম্পর্কে ছাত্র-শিক্ষকের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
264 words | 2 mins to read
Total View
1.6K
Last Updated
09-Oct-2021 | 12:43 AM
Today View
0
নাগরিকের কর্তব্য সম্পর্কে ছাত্র-শিক্ষকের মধ্যে সংলাপ রচনা করো।


নয়ন : আসসালামুআলাইকুম স্যার। ভালো আছেন?

মি. নোমান : ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি নয়ন। তুমি কেমন আছ? বেশ কদিন তোমাকে দেখলাম না, কোথাও গিয়েছিলে কি?

নয়ন : হ্যা স্যার, একটু গ্রামের বাড়ি গিয়েছিলাম। আব্বা-আম্মা ইউনিয়ন পরিষদের ভোট দিল তো ।

মি. নোমান : ও হ্যা, এখন তো ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। তা ভোট কেমন হলো? তুমি কি ভোট দিয়েছ?

নয়ন : ভোট ভালোই হয়েছে স্যার; কিন্তু আমি তো এখনো ভোটার হয়নি, তাই ভোটও দিইনি।

মি. নোমান : তোমার তো ১৮ পূর্ণ হয়নি। তবে এইচএসসি পরীক্ষা দিয়ে কিন্তু অবশ্যই ভোটার হবে। এটি সুনাগরিকের অন্যতম কর্তব্য।

নয়ন : স্যার, নাগরিকদের আর কী কী কর্তব্য রয়েছে?

মি. নোমান : দেখ নাগরিকদের কর্তব্য মোটামুটি দু রকম— সাংবিধানিক আর আবশ্যকীয়।

নয়ন : ভোটাধিকার প্রয়োগ কি সাংবিধানিক কর্তব্য স্যার?

মি. নোমান : হ্যা, তুমি ঠিকই ধরেছ। তবে অন্য কর্তব্যগুলোও গুরুত্বপূর্ণ।

নয়ন : স্যার যদি একটু বুঝিয়ে বলতেন।

মি. নোমান : যেমন পৌরকর প্রদান, আয়কর প্রদান, রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কারো মৌলিক অধিকারে হস্তক্ষেপ না করা এরকম আরো কিছু আছে।

নয়ন : অন্যগুলো বুঝেছি স্যার, কিন্তু পৌরকর কী?

মি. নোমান : পৌরকর হলো সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্ধারিত কর।

নয়ন : আমি বুঝিনি স্যার।

মি. নোমান : ধরো শহরে বা গ্রামে যে যেখানেই থাক না কেন স্থানীয় সরকার তাদের কিছু সুযোগ-সুবিধা প্রদান করে। তার বিনিময়ে তারা কিছু কর নেয়।

নয়ন : স্যার, জমির খাজনা বা পানির বিল বা পরিচ্ছন্নতার বিল কি এই করের মধ্যে পড়ে।

মি. নোমান : তুমি ঠিকই ধরেছ।

নয়ন : ধন্যবাদ, স্যার একটু বাজারে যেতে হবে। আমি কি উঠব?

মি. নোমান : এসো নয়ন, ভালো থেকো।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)