সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
232 words | 2 mins to read
Total View
10.4K
Last Updated
09-Oct-2021 | 01:47 AM
Today View
0
সংস্কৃতি ও অপসংস্কৃতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ।


সীমা : জানিস, মা-বাবার সঙ্গে এখন আর টিভি দেখা যায় না।

শান্ত : কেন, কী হয়েছে?

সীমা : আর বলিস না, যা সব দেখায় টিভিতে একবারে সেন্সর নেই।

শান্ত : বুঝেছি, তুই বাইরের চ্যানেলগুলোর কথা বলছিস; তো সেগুলো না দেখলেই তো পারিস।

সীমা : ধ্যাত, কী যে বলিস না, কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় চ্যানেলগুলোতে।

শান্ত : তোর কথা একেবারে ফেলে দেয়া যায় না, কিন্তু আমাদের দেশের চ্যানেলগুলোতেও কিন্তু অনেক ভালো অনুষ্ঠান হয়।

সীমা : দূর, এখানকার আর্টিস্টরা সব সেকেলে পোশাক আর মেকআপে অভিনয় করে।

শান্ত : বিষয়টা তা নয়, ওগুলো আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ; তাছাড়া সেগুলো দেখতেও বেশ ভালো ।

সীমা : তা ঠিক, কিন্তু আমাদের বয়সি ছেলেমেয়েরা ওগুলো ফলো করে না। তুই আমি কি করেছি, বল?

শান্ত : আমরাও আসলে পারিনি, কিন্তু আমাদের দেশের শিল্প-সাহিত্য, নাটক, সিনেমা, গান সত্যিই খুব ভালো রে।

সীমা : মাও তাই বলে, কিন্তু আমরা চাইলেই কি আমাদের মধ্য থেকে অপসংস্কৃতি দূর করতে পারব বল?

শান্ত : হয়তো পুরোটা পারব না, কিন্তু চেষ্টা করতে হবে দেশের সংস্কৃতিকে সব জায়গায় রিপ্রেজেন্ট করতে।

সীমা : হ্যা, দেশের অনেক প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংগঠন এ কাজের চেষ্টা করছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি ভালো কিছু পাওয়া যাবে।

শান্ত : এভাবে চেষ্টা করতে করতেই একদিন সফল হবে তারা, হাত বন্ধ করে তো বসে থাকা যাবে না।

সীমা : এই রে ক্লাসের সময় হয়ে গেল, চল এখন ক্লাসে যাই।

শান্ত : হ্যা, চল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা