আদমজী পাটকল বন্ধ ঘোষণার প্রেক্ষিতে দু’জন শ্রমিকের সংলাপ

Article Stats 💤 Page Views
Reading Effort
219 words | 2 mins to read
Total View
354
Last Updated
27-Oct-2021 | 02:54 PM
Today View
0
এশিয়ার বৃহত্তর পাটকল আদমজী বন্ধ ঘোষণার প্রেক্ষিতে দু’জন শ্রমিকের কাল্পনিক সংলাপ রচনা করো।


ছলেমন : এখন কী করবে কিছু কি ভেবে দেখেছ?

মোহন লাল : কিছুই ভাবতে পারছিনা। হঠাৎ এমন একটা ঘোষণা আসবে ভাবতেই পারছিনা।

ছলেমন : আমার স্বামী রিক্সা চালাতো। একটা দুর্ঘটনায় তার ডান পা কেটে ফেলতে হয়। এই কলে কাজ করে কোনোমতে সংসারটা চালাতাম। এখন কোথায় যাব কী করব বুঝতে পারছি না।

মোহন লাল : আমার বৃদ্ধ বাবা-মা এবং নিজের সংসার এই আদমজী কলের আয়ের উপর চলতো। আমি ছাড়া আর কেউ কামাই করার নেই। এভাবে এতবড় পাটকলটি বন্ধ ঘোষণা করবে কখনো কল্পনাতেই আনিনি ।

ছলেমন : আমাদের মতো হাজার শ্রমিক বেকার হয়ে পথে বসতে হবে। কোথায় কাজ পাবো, কে দিবে কাজ? কতো স্বপ্ন ছিল এই আদমজী পাটকল ঘিরে। সব শেষ হয়ে গেল।

মোহন লাল : শুনেছি এই পাটকল এশিয়ার সবচেয়ে বড় পাটকল। অথচ এমন একটি কল এক ঘোষাণায় বন্ধ হয়ে যাবে? আমাদের খেটে খাওয়া শ্রমিকদের কথা কেউ ভাবলো না।

ছলেমন : আদমজী পাটকল বন্ধ ঘোষণার সাথে আমার নিশ্বাসও যেন বন্ধ হয়ে আসছে। এতটা বছর যার সাথে ছিলাম, তার প্রতি বড় মায়া জন্মে গেছে।

মোহন লাল : তারা বলছে, এখানে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে।

ছলেমন : বন্ধ করলে করুক কিন্তু আমাদের একটা কাজের ব্যবস্থা করে দিক। আমরা ছেলে-মেয়ে নিয়ে যেন বেঁচে থাকতে পারি।

মোহন লাল : এতদিন এই প্রতিষ্ঠানের হয়ে শ্রম দিলাম। আমাদের প্রতি কি তাদের কোনো দায়িত্ব নেই?

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
🔴 আজ পরীক্ষা!
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ২ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৫ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৬ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৭ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৮ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার