কুরুচিপূর্ণ চলচ্চিত্র সম্পর্কে মাতা পুত্রের সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
196 words | 2 mins to read
Total View
383
Last Updated
27-Apr-2026 | 05:07 PM
Today View
0
কুরুচিপূর্ণ চলচ্চিত্র সম্পর্কে মাতা পুত্রের সংলাপ রচনা করো।


মা : ইদানিং কী সব চলচ্চিত্র হচ্ছে পরিবারের সবার সাথে একসাথে বসে দেখা না।

ছেলে : মা, কী হয়েছে? হঠাৎ সিনেমার প্রতি তুমি ক্ষেপে গেলে যে?

মা : না ক্ষেপে কী আর উপায় আছে। আগেকার দিনে বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে সকলে একসাথে বসে সিনেমা উপভোগ করা যেত। আর এখানকার দিনে কী সব নোংরামি শুরু হয়েছে।

ছেলে : ঠিকই বলেছ মা, কিছু অসাধু ব্যক্তির কারণে এমন হচ্ছে।

মা : আমাদের সময়ে যেসব সামাজিক ও পরিবার নির্ভর ছবি হতো সেগুলো কী ব্যবসা সফল হয়নি? সেগুলোতে কোনো অশ্লীলতা ছিল না। আর এখন কী সব সিনেমা বানাচ্ছে পরিবারের লোকদের সাথে বসে দেখাটাই দুষ্কর হয়ে পড়েছে।

ছেলে : সত্যি কথা বলতে কী মা, আমি নিজেও মাঝে মাঝে খুব লজ্জাবোধ করি। যখন সবাই মিলে একসাথে সিনেমা দেখব ভাবি তখন এসব অশ্লীল ছবির ভয়ে আর সাহস করি না।

মা : এ কারণে এ যুগের ছেলে মেয়েরা সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।

ছেলে : এখানো কিছু ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে। যেগুলো যেমন ব্যবসা সফল হয় তেমনি মার্জিত ও গঠনমুলক হয়।

মা : অশ্লীল ছবিকে নিষিদ্ধ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে এ সমস্যার সমাধান হবে।

ছেলে : হ্যা মা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ছবির বিকল্প নেই।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা